‘আমার সুখ দেখে আবার তাদের সহ্য হয়না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর সুখ দেহিয়েরে আবার ইতারোর সহ্য নো অয়
- নোয়াখালী: আর সুখ দেই হেতাগো আবার সইজ্জ অয় না
- সিলেট: আমার সুখ দেখিয়া আবার ইতার সইহ্য ওয় না
- বরিশাল: মোর সুখ দ্যাইখা ফিররা হ্যাগো সইহ্য হয়না
- ময়মনসিংহ: আমার সুখ দেইক্ষা আবার তারার সহ্য হয়না