‘একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: এক্কান কালার চবি তুলা ফরিবো আঁরার বেজ্ঞুনর
- Noakhali: এগগা রঙিন ছবি তুইলতে অইব আংগো বেকের
- Sylhet: এখটা রঙিন ছবি তুলা লাগবো আমরা হখলর
- Barishal: এউক্কা রংগিন ছবি তোলতে হইবে মোগো বেবাকের
- Mymensingh: একটা রঙিন ছবি তুলতে হইব আমরার বেহের