‘একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এক্কান কালার চবি তুলা ফরিবো আঁরার বেজ্ঞুনর
- নোয়াখালী: এগগা রঙিন ছবি তুইলতে অইব আংগো বেকের
- সিলেট: এখটা রঙিন ছবি তুলা লাগবো আমরা হখলর
- বরিশাল: এউক্কা রংগিন ছবি তোলতে হইবে মোগো বেবাকের
- ময়মনসিংহ: একটা রঙিন ছবি তুলতে হইব আমরার বেহের