‘মৌসুমি আপুকে বলছি এরকম একটা ছবি আমাদেরকে আবার উপরহার দিন’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: মৌসুমি আফারে হয়্যি এন্ডিল্লা এক্কান চবি আঁরারে আবার উফার দঅন
- Noakhali: মৌসুমী আপাকে বলছি এরকম একখান ছবি আমগোরে উপহার দেয়
- Sylhet: মৌসুমী আফারে কইছি অলাখান এখটা ছবি আমরারে আবার উপহার দেইন
- Barishal: মৌসুমী আফারে কইছি এইরহম এউক্কা ছবি মোগো আবার উপহার দেন
- Mymensingh: মৌসুমি আপুরে কইসি এরকম একটা ছবি আমরারে আবার উপহার দেন।