‘এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: এই চবিয়ান দেইলে বোযা যায় আঁরার দেশর লাই হতো হস্ট গইরগে মুক্তিযুদ্দা বাইওক্কল
- Noakhali: এই ছবি টা দেখলে বুঝা যায় আমগো দেশের লাই কত কষ্ট করছে মুক্তিযুদ্ধ ভাইরা
- Sylhet: উউ ছবিখান দেখলে বুজা যায় আমরার দেশর লাগি খতো খষ্ট করছইন মুক্তিযুদ্ধা ভাইসাবরা
- Barishal: এই ছবিডা দেখলে বোঝা যায় মোগো দেশের লইজ্ঞা বেমালা কষ্ট করছে মুক্তিযোদ্ধা ভাইগুলা
- Mymensingh: এই ছবিডা দেখলে বুঝান যায় আমরার দেশের লাইজ্ঞা কতো কষ্ট করসে মুক্তিযোদ্ধা ভাইয়েরা