‘এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই চবিয়ান দেইলে বোযা যায় আঁরার দেশর লাই হতো হস্ট গইরগে মুক্তিযুদ্দা বাইওক্কল
- নোয়াখালী: এই ছবি টা দেখলে বুঝা যায় আমগো দেশের লাই কত কষ্ট করছে মুক্তিযুদ্ধ ভাইরা
- সিলেট: উউ ছবিখান দেখলে বুজা যায় আমরার দেশর লাগি খতো খষ্ট করছইন মুক্তিযুদ্ধা ভাইসাবরা
- বরিশাল: এই ছবিডা দেখলে বোঝা যায় মোগো দেশের লইজ্ঞা বেমালা কষ্ট করছে মুক্তিযোদ্ধা ভাইগুলা
- ময়মনসিংহ: এই ছবিডা দেখলে বুঝান যায় আমরার দেশের লাইজ্ঞা কতো কষ্ট করসে মুক্তিযোদ্ধা ভাইয়েরা