‘এই ১৪ টি বছরে আজও কোন কারনে উনি আমাকে "তুই" বলে ডাকেনি’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: এই ১৪ বছর লতি আইজো হনো হারনে ইবা আঁরে "তুই" হই ন ডাকেনে
- Noakhali: এই ১৪ বছরে আইজ ও হেতনে কোনদিন ও কোনকারনে আরে "তুই" করিও কয় নো
- Sylhet: ওয় ১৪ টা বছর ধরি আইজও তাইন কোন কারণে আমারে "তুই" কইয়া ডাকছোইন না
- Barishal: এই ১৪ ডা বছর আইজও কোন কারনে হ্যায় মোরে "তুই" কইয়া বোলায়নাই
- Mymensingh: এই ১৪ টি বছরে আজও কোন কারনে হেয় আমারে "তুই" কয়া ডাহে নাই