‘এই ১৪ টি বছরে আজও কোন কারনে উনি আমাকে "তুই" বলে ডাকেনি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই ১৪ বছর লতি আইজো হনো হারনে ইবা আঁরে "তুই" হই ন ডাকেনে
- নোয়াখালী: এই ১৪ বছরে আইজ ও হেতনে কোনদিন ও কোনকারনে আরে "তুই" করিও কয় নো
- সিলেট: ওয় ১৪ টা বছর ধরি আইজও তাইন কোন কারণে আমারে "তুই" কইয়া ডাকছোইন না
- বরিশাল: এই ১৪ ডা বছর আইজও কোন কারনে হ্যায় মোরে "তুই" কইয়া বোলায়নাই
- ময়মনসিংহ: এই ১৪ টি বছরে আজও কোন কারনে হেয় আমারে "তুই" কয়া ডাহে নাই