‘আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: অনে আঁর লই এন গরি হতা হইত ন ফারঅন
- Chattogram: অনে আর লাই এন গরি হতা হতে ন ফারেন
- Noakhali: আন্নে আর লগে এইক্কান করি কতা কইতে হারেন না
- Sylhet: আফনে আমার লগে ওলা মাত্তা ফারোইন না
- Barishal: আম্নে মোর লগে এমনে কতা কইতে পারেন না
- Barishal: আমনে মোর লগে এমনে কথা কইতে পারেন না
- Mymensingh: আফনে আমার সাথে এম্নে কথা কইতে ফারেন না