‘আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে আঁর লই এন গরি হতা হইত ন ফারঅন
- চট্টগ্রাম: অনে আর লাই এন গরি হতা হতে ন ফারেন
- নোয়াখালী: আন্নে আর লগে এইক্কান করি কতা কইতে হারেন না
- সিলেট: আফনে আমার লগে ওলা মাত্তা ফারোইন না
- বরিশাল: আম্নে মোর লগে এমনে কতা কইতে পারেন না
- বরিশাল: আমনে মোর লগে এমনে কথা কইতে পারেন না
- ময়মনসিংহ: আফনে আমার সাথে এম্নে কথা কইতে ফারেন না