‘কাউকে মিথ্যা বলে খুশী করার থেকে সত্যি বলে কাঁদানো ভালো’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: কোনিক্কারে মিথ্যা খইয়েরে কুশী করিবার তুন সত্যি খইয়েরে কাদাইলে বালা
- Noakhali: কাউরে মিত্যা কই হাসানির তুন সত্যি কই কাদানি ভালা
- Sylhet: কাউরে মিচা বলিয়া খুশির করার চেয়ে হাচা বলে কানদানি ভালা
- Barishal: কাউরে মিথ্যা কইয়া খুশি করার চাইয়া সত্যি কইয়া কান্দানো ভালো
- Mymensingh: কাউরে মিথ্যা কয়া খুশী কইরবার চেয়ে সত্যি কয়া কাঁনদানো ভালা