‘কাউকে মিথ্যা বলে খুশী করার থেকে সত্যি বলে কাঁদানো ভালো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: কোনিক্কারে মিথ্যা খইয়েরে কুশী করিবার তুন সত্যি খইয়েরে কাদাইলে বালা
- নোয়াখালী: কাউরে মিত্যা কই হাসানির তুন সত্যি কই কাদানি ভালা
- সিলেট: কাউরে মিচা বলিয়া খুশির করার চেয়ে হাচা বলে কানদানি ভালা
- বরিশাল: কাউরে মিথ্যা কইয়া খুশি করার চাইয়া সত্যি কইয়া কান্দানো ভালো
- ময়মনসিংহ: কাউরে মিথ্যা কয়া খুশী কইরবার চেয়ে সত্যি কয়া কাঁনদানো ভালা