‘মেয়ের মা আমার আম্মুকে বলছিল যে আপনাদের টিনের ঘড় দেখে বিয়ে দিছি’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: মাইয়ার মা আর আম্মুরে হইলো অনেরার টইনর ঘর সাইয়েরে বিয়া দিয়ি
- Noakhali: মাইয়ার মা আর মারে কইছিলো যে আন্নেগো টিনের ঘর দেই বিয়া দিছি
- Sylhet: ফুুড়ির আম্মাত মোর আম্মারে কইছলা যে আফনারার টিনর ঘর দেকিয়া বিয়া দিসি
- Barishal: মাইয়ার মায় মোর মায়রে কইছিলো যে আমনের টিনের ঘর দ্যাইকখা বিয়া দিছি
- Mymensingh: মাইয়ার মা আমার আম্মারে কইসিল যে আফনেরার টিনের ঘড় দেইক্ষা বিয়া দিসি