‘মেয়ের মা আমার আম্মুকে বলছিল যে আপনাদের টিনের ঘড় দেখে বিয়ে দিছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইয়ার মা আর আম্মুরে হইলো অনেরার টইনর ঘর সাইয়েরে বিয়া দিয়ি
- নোয়াখালী: মাইয়ার মা আর মারে কইছিলো যে আন্নেগো টিনের ঘর দেই বিয়া দিছি
- সিলেট: ফুুড়ির আম্মাত মোর আম্মারে কইছলা যে আফনারার টিনর ঘর দেকিয়া বিয়া দিসি
- বরিশাল: মাইয়ার মায় মোর মায়রে কইছিলো যে আমনের টিনের ঘর দ্যাইকখা বিয়া দিছি
- ময়মনসিংহ: মাইয়ার মা আমার আম্মারে কইসিল যে আফনেরার টিনের ঘড় দেইক্ষা বিয়া দিসি