‘ছেলে এক মাস আগে বাংলাদেশে আসে এই ঈদে তাদের বিয়ে হওয়ার কথা’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: ফোয়া এক মাস আগদ্দি বাংলাদেশত আইসসে এই ঈদত তারার বিয়া অইবের হতা
- Noakhali: হোলা এক মাস আগে বাংলাদেশে আই এই ঈদে হেতাগো বিয়া অওনের কতা
- Sylhet: ফুয়া এখ মাস আগে বাংলাদেশো আইয়া অউ ইদো তারার বিয়া অউয়ার কথা
- Barishal: পোলা এক মাস আগে বাংলাদেশে আইছে এই ঈদে হ্যাগো বিয়া হওনের কথা
- Mymensingh: পোলা এক মাস আগে বাংলাদেশে আসে এই ঈদে তারার বিয়া হওয়ার কথা