‘ছেলে এক মাস আগে বাংলাদেশে আসে এই ঈদে তাদের বিয়ে হওয়ার কথা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফোয়া এক মাস আগদ্দি বাংলাদেশত আইসসে এই ঈদত তারার বিয়া অইবের হতা
- নোয়াখালী: হোলা এক মাস আগে বাংলাদেশে আই এই ঈদে হেতাগো বিয়া অওনের কতা
- সিলেট: ফুয়া এখ মাস আগে বাংলাদেশো আইয়া অউ ইদো তারার বিয়া অউয়ার কথা
- বরিশাল: পোলা এক মাস আগে বাংলাদেশে আইছে এই ঈদে হ্যাগো বিয়া হওনের কথা
- ময়মনসিংহ: পোলা এক মাস আগে বাংলাদেশে আসে এই ঈদে তারার বিয়া হওয়ার কথা