‘মেয়েটি সপ্তাহখানেক আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: মাইয়া ফোয়া ইবা সপ্তা হানিক আগদ্দি তার ফোয়ারিত ঘটি যন হতা ইন আরারে ফুনাইয়ে
- Noakhali: মাইয়াটা সপ্তাহখানেক আগে হেতির লগে ঘটি যাওয়া ঘটনা আঙ্গো লগে শেয়ার করে
- Sylhet: ফুড়িটায় সাপ্তাখানেক আগে তাইর লগে ঘটি যাওয়া ঘটনা আমরার লগে শেয়ার করছিল
- Barishal: মাইয়াডা কয়ডাসপ্তা আগে হ্যার লগে ঘইট্টা যাওয়া কাহিনি মোগো লগে সেয়ার করে
- Mymensingh: মাইয়াডা সপ্তাহখানেক আগে হের লগে ঘইটটা যাওয়া ঘটনা আমারার লগে শেয়ার করে