‘মেয়েটি সপ্তাহখানেক আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইয়া ফোয়া ইবা সপ্তা হানিক আগদ্দি তার ফোয়ারিত ঘটি যন হতা ইন আরারে ফুনাইয়ে
- নোয়াখালী: মাইয়াটা সপ্তাহখানেক আগে হেতির লগে ঘটি যাওয়া ঘটনা আঙ্গো লগে শেয়ার করে
- সিলেট: ফুড়িটায় সাপ্তাখানেক আগে তাইর লগে ঘটি যাওয়া ঘটনা আমরার লগে শেয়ার করছিল
- বরিশাল: মাইয়াডা কয়ডাসপ্তা আগে হ্যার লগে ঘইট্টা যাওয়া কাহিনি মোগো লগে সেয়ার করে
- ময়মনসিংহ: মাইয়াডা সপ্তাহখানেক আগে হের লগে ঘইটটা যাওয়া ঘটনা আমারার লগে শেয়ার করে