‘ছোটবেলায় বাবা মা তেতুল খেতে নিষেধ করে নাই এমন কাওকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: ছোট বেলাত তেতুল হাইবেল্লাই মানা নো গরে মা বাবা এইল্লে হনিক্কারে কুজি ফোন নো যাইবো
- Noakhali: ছোড বেলায় তেতুলই খাইতো নিষেধ করে নো এইককান কাউরে মনে হয় না খুজি হাওন যাইভো
- Sylhet: হুরুকালো বাফ মায় তেতই খাওয়ার লাগি নিষেধ দিছইন না ইলা খেউরে মনয় না খুজিয়া পাওয়া যাইবো
- Barishal: ল্যাদাকালে বাপ মায় ট্যাঙ্গা খাইতে মানা করে নাই এরহম কাউরে মনে হয়না খুঁইজ্জা পাওয়া যাইবে
- Mymensingh: ছোটবেলায় আব্বা আম্মা তেতুল খাইতে মানা করে নাই এমন কাওকে মনে হয় না খুঁইজ্জা পাওয়ন যাইব