‘ল্যাদাকালে বাপ মায় ট্যাঙ্গা খাইতে মানা করে নাই এরহম কাউরে মনে হয়না খুঁইজ্জা পাওয়া যাইবে’
Barishali sentence
Meaning in standard Bengali
ছোটবেলায় বাবা মা তেতুল খেতে নিষেধ করে নাই এমন কাওকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে
The same in other regions
- Chattogram: ছোট বেলাত তেতুল হাইবেল্লাই মানা নো গরে মা বাবা এইল্লে হনিক্কারে কুজি ফোন নো যাইবো
- Noakhali: ছোড বেলায় তেতুলই খাইতো নিষেধ করে নো এইককান কাউরে মনে হয় না খুজি হাওন যাইভো
- Sylhet: হুরুকালো বাফ মায় তেতই খাওয়ার লাগি নিষেধ দিছইন না ইলা খেউরে মনয় না খুজিয়া পাওয়া যাইবো
- Mymensingh: ছোটবেলায় আব্বা আম্মা তেতুল খাইতে মানা করে নাই এমন কাওকে মনে হয় না খুঁইজ্জা পাওয়ন যাইব
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited