‘অনর মযার মযার হতা ফুনিলে আরাদিন মন বালা তাকে’
Chittagonian sentence
Meaning in standard Bengali
আপনার মজার মজার কথা শুনলে সারা দিন মন ভালো থাকে
The same in other regions
- Noakhali: আন্নের মজার মজার কতা হুইনলে হারাদিন মন ভালা থায়
- Sylhet: আফনার মজার মজার মাত হুনলে হারাদিন মন ভালা থাকে
- Barishal: আমনের মজার মজার কথা হুনলে হারা দিন মোন ভালো থাহে
- Mymensingh: আফনের মজার মজার কথা হুনলে সারা দিন মন ভালা থাহে
See ‘আপনার মজার মজার কথা শুনলে সারা দিন মন ভালো থাকে’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited