‘বিয়াত মাযে ফোয়ার ফক্কত্তুন দাবি গইরগে দুইয়্যান সোনার জিনিস চাই, মাইফোয়া ফক্ক ইয়ানতই রাজি অ গেয়্যুই’
Chittagonian sentence
Meaning in standard Bengali
বিয়েতে ছেলে পক্ষ দাবি করেছিল দুটি সোনার জিনিস চাই, মেয়ে পক্ষ তাতেই রাজি হয়ে গেল
The same in other regions
- Noakhali: বিয়াত হোলাহক্ক দাবি কইচ্ছে দুগা স্বর্নের জিনিস মাইয় হক্ক রাজি অই গেছে
- Sylhet: বিয়াত দামান পক্ষ দাবি করছিলা দুইটা সুনার জিনিস চাইন তারা , কইন্যা পক্ষ তাতেউ রাজি অই গেলা
- Barishal: বিয়াতে পোলাগো পক্ষ দাবি করছেলে দুজ্ঞা সোনার জিনিস চাই , মাইয়া পক্ষ হেইয়াতেই রাজি হইয়া গ্যালো
- Mymensingh: বিয়াতে ছেড়া পক্ষ দাবি করছিল দুইটা সোনার জিনিস চাই, ছেড়ি পক্ষ তাতেই রাজি হইয়া গেল
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited