‘মুই যে মানুডারে ভালবাসমু হ্যারে যদি না বোঝতে পারি হ্যালে হেই পেরেমের কোনো মানে আছে বইলা মনে হয় না’
Barishali sentence
Meaning in standard Bengali
আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না
The same in other regions
- Chattogram: আঁই যে মানুষ্যারে বালবাইসসম ইতারে যদি বুজিত ন ফারি তইলে এই ফ্রেমর হনো অর্ত আচে বলি মনে ন অয়
- Noakhali: আই যে মানুষ গারে ভালবাসাম হেতে যদি না বুঝবার না পারে তাইলে এই প্রেম করবার কোনো লাভ আছে কই মনে হয় না
- Sylhet: মুই যে মানুষটারে ভালাপাইমু তারে যদি বুঝতাম না পারি তাইলে অউ পিরিতর কুনো অর্থ আছে খরি মনে অয় না
- Mymensingh: আমি যেই মানুষটারে ভালোবাসমু তারে যদি না বুঝতে পারি তাইলে এই প্রেমের কোনো অর্থ আছে বইলা মনে হয় না
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited