‘ফোয়াওক্কল বালবাসার অবিনয় গইরতে গইরতে হত্তে যে আঁচা আঁচা বালবাসি ফেলাই ইতারা নিজেরাও হইত ন ফারে’
Chittagonian sentence
Meaning in standard Bengali
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা
The same in other regions
- Noakhali: হোলারা ভালোবাসার অবিনয় কইত্তে কইত্তে কন যে সত্যি কারের ভালোবাসি হালায় হেটা হিগুন নিজেও জানে না
- Sylhet: ফুয়াইন্তে পিরিতর অভিনয় খরতে খরতে কুন সময় হাছা হাছা ভালা পাইলায় ইতা তারা নিজেও জানে না
- Barishal: পোলারা ভালোবাসার নাটক করতে করতে যে কহন আসলেই ভালোবাইসা হালায় হ্যারা হেইয়া নিজেও জানেনা
- Mymensingh: ছেড়ারা ভালোবাসার অভিনয় করতে করতে যে কহন সত্যি সত্যি ভালোবাইসা ফালায় তারা তা নিজেও কইতে ফারেনা
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited