‘ফোয়াওক্কল বালবাসার অবিনয় গইরতে গইরতে হত্তে যে আঁচা আঁচা বালবাসি ফেলাই ইতারা নিজেরাও হইত ন ফারে’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: হোলারা ভালোবাসার অবিনয় কইত্তে কইত্তে কন যে সত্যি কারের ভালোবাসি হালায় হেটা হিগুন নিজেও জানে না
- সিলেট: ফুয়াইন্তে পিরিতর অভিনয় খরতে খরতে কুন সময় হাছা হাছা ভালা পাইলায় ইতা তারা নিজেও জানে না
- বরিশাল: পোলারা ভালোবাসার নাটক করতে করতে যে কহন আসলেই ভালোবাইসা হালায় হ্যারা হেইয়া নিজেও জানেনা
- ময়মনসিংহ: ছেড়ারা ভালোবাসার অভিনয় করতে করতে যে কহন সত্যি সত্যি ভালোবাইসা ফালায় তারা তা নিজেও কইতে ফারেনা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত