How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- আমনে একটু কম চাডামি করেন: আপনি একটু কম চাপাবাজি করেন
- আমনে একলা একলা বায়রায় ঘোরতে যান: আপনি একা একা বাহিরে ঘুরতে যান
- আমনে এত খয়রাতি আগে কিরলইজ্ঞা কন নাই: আপনি এত গরীব আগে কেন বলেননি
- আমনে এত্ত খারাপ হইয়া কির লইজ্ঞা আছেন?: আপনি এতো খারাপ হয়ে কেন আছেন?
- আমনে এমনে কথা কইতে পারেন না: আপনি এভাবে কথা বলতে পারেন না
- আমনে কথা কইতে পারেন না: আপনি কথা বলতে পারেন না
- আমনে কলমদা নেন: আপনি কলম টি নিন
- আমনে কহনোই পারবেন না অন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া লইতে বা জোর কইরা আর একজনের ভালো লাগার মানু হইতে: আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে
- আমনে কারো জীবনে সুখ আইনা দেবেন ভাইবা পেরেম করেন: আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন
- আমনে কি অন্য বই পরছেন?: আপনি কি অন্যান্য বই পড়েছেন?
- আমনে কি আমনের হাত ধুইতে পারেন?: আপনি কি আপনার হাত ধুতে জানেন?
- আমনে কি এই বইডা পড়তে চান?: আপনি কি এই বইটি পড়তে চান ?
- আমনে কি এই বিয়ায় রাজি হইছেন?: আপনি কি এই বিয়েতে রাজি হয়েছেন ?
- আমনে কি এট্টু এইহানে আইতে পারবেন?: আপনি একটু এইদিকে আসতে পারবেন ?
- আমনে কি খামারের পশু পছন্দ করেন?: আপনি কি খামারের পশু পছন্দ করেন?
- আমনে কি চান মুই এইহানে গোনে চইল্লা যাই: আপনি কি চান আমি এখান থেকে চলে যাই ?
- আমনে কি জানেন এইহানে ম্যালা পোলা কমেন্ট পড়তে আইবে: আপনি কি জানেন এখানে অনেক ছেলে কমেন্ট পড়তে আসবে
- আমনে কি মোগো বাড়ি আইছেন: আপনি কি আমাদের বাড়িতে এসেছেন
- আমনে কি মোরে আগে কোনদিন দ্যাখছেন?: আপনি কি আমাকে আগে কোনদিন দেখেছেন ?
- আমনে কি মোরে এউক্কা গান গাইয়া হুনাইবেন?: আপনি কি আমাকে একটি গান গেয়ে শুনাতে পারবেন ?
- আমনে কি মোরে এউক্কা ছবি তোলতে পারেন?: আপনি কি আমাকে একটি ছবি তুলতে পারেন?
- আমনে কি মোরে কোনকালেও ভালবাসবেন না?: আপনি কি আমাকে কোনদিনও ভালবাসবেন না ?
- আমনে কি মোরে চেনতা পারছেন?: আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
- আমনে কি মোরে ভালোবাসেন?: আপনি কি আমাকে ভালবাসেন?
- আমনে কি রাইতে খাইছেন?: আপনি কি রাতে খেয়েছেন ?
- আমনে কেমন আছেন?: আপনি কেমন আছেন ?
- আমনে খেলায় জেতছেন: আপনি খেলায় জিতলেন
- আমনে ঘুমে গোনে ওঠতে চান না?: আপনি ঘুম থেকে উঠতে চান না
- আমনে থানায় যাইয়া এউক্কা মামলা করেন: আপনি থানায় গিয়ে একটা মামলা করেন
- আমনে নিজে অসুখী হইয়া ক্যামনে অন্যরে ভালোবাইসসা সুখী করবেন?: আপনি নিজে অসুখী হয়ে কিভাবে অন্যকে ভালোবেসে সুখী করবেন
- আমনে নিজে কিছু এউক্কা করেন: আপনি নিজে কিছু একটা করেন
- আমনে নিজে কিছু করার চেষ্টা করেন যেন পরিবারের সাহাইয্য হয়: আপনি নিজে কিছু করার চেষ্টা করেন যেন পরিবারের সাহায্য হয়
- আমনে নিজের পরিবার লইয়া বহেন: আপনি নিজের পরিবার নিয়ে বসুন
- আমনে পরিবার লইয়া বহেন: আপনি পরিবার নিয়ে বসুন
- আমনে ফুটবল খ্যালায় ঠইজ্ঞা গ্যালেন: আপনি ফুটবল খেলায় হেরে গেলেন
- আমনে বাইচ্চা আছেন?: আপনি বেঁচে আছেন?
- আমনে বেমালা কষ্টে নিজেরে সামলাইয়া নেছেন: আপনি খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছেন
- আমনে বেমালা সুন্দর কইররা কথা কন: আপনি খুব সুন্দর করে কথা বলেন
- আমনে ভালো মানুষ: আপনি ভালো মানুষ
- আমনে মেলা ভালো মানুষ: আপনি অনেক ভালো মানুষ
- আমনে মোর লগে এমনে কথা কইতে পারেন না: আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না
- আমনে মোরে আর কত অবাক করবেন?: আপনি আমাকে আর কত অবাক করবেন
- আমনে মোরে দয়া কইররা বিশ্বাস করেন: আপনি আমাকে দয়া করে বিশ্বাস করেন
- আমনে ম্যালা সুন্দর মতো সমেস্যাডা সমাধান করছেন: আপনি খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করেছেন
- আমনে যদি পুলিশরে পুরাডা খুইললা কয়ন হেইলেই দ্যাখবেন সমেস্যার সমাধান হইয়া গ্যাছে: আপনি যদি পুলিশকে সবটা খুলে বলেন তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে
- আমনে যান এইহান গোনে: আপনি যান এখান থেকে
- আমনে যেই মানুডারে ভালোবাসবেন হ্যারে যদি না বোঝতে পারেন হ্যালে আমনের এই প্রেমের কোন অর্থ নাই: আপনি যে মানুষটিকে ভালবাসবেন তাকে যদি না বুঝতে পারেন তাহলে আপনার এই প্রেমের কোনো অর্থ নেই
- আমনে লইয়া বহেন: আপনি নিয়ে বসুন
- আমনেগো কি শুক্কুরবার বেইন্নাকালে সময় হইবে?: আপনাদের কি শুক্রবার সকালে সময় হবে?
- আমনের এই পোস্টটা বেমালা দরকারি: আপনার এই পোস্টটি খুব উপকারী