How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- এহন নিজেরেই আর বিশ্বাস করতে পারিনা: এখন নিজেকেই আর বিশ্বাস করতে পারি না
- এহন পইরজন্ত হক্কলডি ঠিকমতো আয়োজন করছি: এখন পর্যন্ত সবকিছু ঠিকমতো আয়োজন করছি
- এহন পড়তে বমু: এখন পড়তে বসবো
- এহন বারতে বারতে টিভি দ্যাহা যায়: এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়
- এহন বিয়ার পর জানতে পারি মোর জামাই আগে দুজ্ঞা বিয়া করছেলে: এখন বিয়ের পর জানতে পারি আমার স্বামী আগে দুইটি বিয়ে করেছিল
- এহন মুই মোর বাফের দায়িত্ব পালন করমু: এখন আমি আমার বাবা দায়িত্ব পালন করব
- এহন মোরা কি করমু?: এখন আমরা কি করবো?
- এহন যদি তুমি গান গাও তয় চাষায় হোনবে: এখন যদি তুমি গান গাও তবে চাষী শুনতে পাবে
- এহন হ্যায় মোরে কয় হ্যার লাইফ গোনে চইললা যাইতে: এখন সে আমাকে বলে তার লাইফ থেকে চলে যেতে
- এহন হ্যারে আর ছাইররা দেওন যাইবে না: এখন তাকে আর ছাড় দেওয়া যাবে না
- এহনও: এখনও
- এহনও ভালো লাগে গানডা: এখনো ভালো লাগে গানটা
- এহনি: এক্ষুনি
- এহনো: এখনো
- এহনো চেনেন না: এখনো চিনেন না
- এহাইনদা: এইখান
- এহানে: এখানে
- এহানে ছ্যাপ হালাইন্না নিষেধ: এখানে থুথু ফেলা নিশেধ
- এহানেই: এখানেই
- এহেনে মানু মরে: এখানে মানুষ মরে
- এ্যাক: এক
- এ্যাকটা: একটি
- ঐতিহ্যগুলারে: সব
- ঐহানে: ওখানে
- ঐহানে এউক্কা বাংলাদেশি পোলার লগে পরিচয় হেইয়ারপর সম্পর্ক: ওখানেই এক বাংলাদেশী ছেলের সাথে পরিচয় তারপর সম্পর্ক
- ঐহানে লইয়া লয়েন: ওখানে নিয়ে চলুন
- ও: সে
- ও মোনু হর কি?: তুমি কি করো ?
- ওই: ওহে
- ওই পোলা কোনো কিছুই হোনতে চায়না হ্যার লগে দেহা করতে চায়: ওই ছেলে কোন কিছুই শুনতে চায় না তার সাথে দেখা করতে চায়
- ওইডাই ভালো হইবে তোর লইগ্গা: সেটি ভাল হবে তোর জন্য
- ওইদিন: সেদিন
- ওজন কমাইন্নার লইজ্ঞা হোয়ার সুপ খাওয়া যাইতে পারে: ওজন কমানোর জন্য শসার সুপ খাওয়া যেতে পারে
- ওজন কমাইন্যার লইজ্ঞা হোবরি বেমালা উপকারী।: ওজন কমানোর জন্য পেয়ারা অত্যন্ত উপকারী
- ওডবে: চিৎকার
- ওডেন: দাড়াঁন
- ওম্মে: ওদিকে
- ওষ্যা গর: পাকঘর
- ওষ্যাঘর: রান্নাঘর
- কইছি: বলছি
- কইতে: বলতে
- কইতোর পালতে বেমালা জায়গারও দরকার হয় না: কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না
- কইয়া রাহা ভালো এইডা মোর আর মোর জামাইর ২ জনেরই দুইনাম্বার সংসার: বলে রাখা ভালো এইটা আমার এবং আমার স্বামীর ২ জনেরই দ্বিতীয় সংসার
- কইয়ো না: বলবা না
- কইররা: করে
- কইলজার: কলিজার
- কইলাম: বললাম
- কইলো: বলল
- কইসেলে: বলেছিল
- কউররার ত্যাল অকালে চুল পাহা থামায় আর চুল পড়া কমায়: সরিষার তেল অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়