How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- এট্টু আগেই ঝারু দেওয়া হইছে: একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে
- এট্টু এম্মে আও: একটু এইদিকে আসো
- এট্টু বেশি হইয়া গ্যাছে, কম হইলে আরো ভালো লাগতে: একটু বেশী হয়ে গেসে, কম হলে আরো ভালো লাগতো
- এট্টুহানে ঘুমাইয়া লও: একটু ঘুমিয়ে নাও
- এট্টুহানে সময় ছেলে হ্যায় হেইতেই মায়ায় পইররা রইছি: অল্প সময় ছিলো সে তাতেই মায়ায় পরে আছি
- এডা: এই
- এডা করিস না: এটা করোনা
- এডা কেডা: এটা কে?
- এডির: ধরেছে
- এত টাহা কোম্মে পামু?: এতো টাকা কোথায় পাবো ?
- এত হওয়ালে শ্যাষ?: এত তাড়াতাড়ি শেষ
- এতো চিন্তা করা লাগবেনা নিজেরে লইয়া ভাবো: এতো চিন্তা করা লাগবে না নিজেরে নিয়ে ভাবো
- এতো ভাবার সময় কোম্মে?: এতো ভাবার সময় কই?
- এতোগুলা: এতগুলো
- এতোটুহু: এতটুকু
- এতোডি সংসারে গ্যাঞ্জাম দেইকখা পোস্ট করা: এতো এতো সংসারের ঝামেলা দেখে পোস্ট করা
- এত্ত: এত
- এত্ত ঘুম: এত ঘুম
- এত্ত ঘুম আয় কির লইগ্গা?: এত ঘুম আসে কেন?
- এত্ত ঘুমাও কির লইগ্গা?: এত ঘুমাও কেন?
- এত্ত ঘুমাও?: এত ঘুমাও
- এত্তুহানে ঘুমাইয়া: একটু ঘুমিয়ে
- এত্তুহানে ঘুমাইয়া লও: একটু ঘুমিয়ে নাও
- এত্তো সুন্দর লাগে হ্যার: এত সুন্দর লাগে তার
- এত্তোর হাসপাতাল মুই আগে দেহিনাই: এত বড়ো হাসপাতাল আমি আগে দেখিনি
- এমন কি মোর বাপ মায় সামনে আইলে সালামডা পর্যন্ত দেয়না: এমন কি আমার বাবা মা সামনে আসলে সালাম পর্যন্ত দেয়না
- এমনে: এভাবে
- এমনে কথা কইতে পারেন না: এভাবে কথা বলতে পারেন না
- এমনে ক্যাচাল হয় ফিররা মিল এইরহম করতে করতে ৫ বছর হইছে এহন: এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন
- এমনে বিভিন্ন ধরনের সমেস্যা হইতে থাহে: এভাবে নানা রকম ঝামেলা হতে থাকে
- এম্মে: এমনি
- এরম মানু কহনো ঠিক হয় না।: এই রকম মানুষেরা কখনো ঠিক হয় না
- এরলইগ্গা: দেখিয়ে
- এরহম কিছু করমু যাতে হ্যার ধারে মোরে না যাইতে হয়: এমন কিছু করবো যাতে তার কাছে আমাকে না যেতে হয়
- এরহম গরমে বায়রায় বাইর হইতে ইচ্ছা করে না: এই গরমে বাহিরে বের হতে ইচ্ছা করে না
- এরহম ব্যাডার লগে সংসার যায় না: এমন পুরুষদের সাথে সংসার যায় না
- এরহম মন লইয়া সংসারে কহনো সুখ আয় না: এমন মনোভাব নিয়ে সংসারে কখনো সুখ আসে না
- এলাকায় আগুন লাগছে: এলাকায় আগুন লেগেছে
- এল্লাহ: একা
- এল্লাহ আল্লাম: একা ছিলাম
- এহন: এখন
- এহন আবার একটা মাইয়ারে বেমালা ভালবাসি: এখন আবার একটা মেয়েকে অনেক ভালবাসি
- এহন আর মানের মইধ্যে মায়া ব্যাপারডা হেইরহম নাই: এখন আর মানুষের মধ্যে মায়া বিষয়টা খুব একটা নেই
- এহন এইয়ার সমাধান কোম্মে পামু: এখন এটার সমাধান কোথায় পাবো
- এহন কথা হইলো মুই কাবিনের টাহা দিয়া দিমু পেরতেক মাসে মাসে: এখন কথা হলো আমি কাবিনের টাকা দিয়ে দিবো প্রতি মাসে মাসে
- এহন তুমি গান গাইতে পারবা না: এখন তুমি গান গাইতে পারবে না
- এহন তুমি গান গাইতে পারবা না: একখন তুমি গান গাইতে পারবে না
- এহন তুমি মোর ধারে মাফ চাও: এখন তুমি আমার কাছে ক্ষমা চাও
- এহন নানার বাড়িই থাহি: এখন নানার বাসায়ই থাকি
- এহন নিজেই আর পারতেয়াছি না: এখন নিজেই আর পারছি না