How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- উনি কেডা: ইনি কে?
- উন্নত: উন্নতি
- উপহার দেছে: উপহার দিয়েছে
- উপহার দেতে অনেকের ভালো লাগে: উপহার দিতে অনেকের ভালো লাগে
- উপহার পাইতে পেরতেকের ভালো লাগে: উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে
- উফরে: উপরে
- উরি বিচি: শিমের বিচি
- উল্ডা: উল্টো
- উল্ডা: উল্টা
- উল্ডা ফলদা: উল্টাপাল্টা
- উশশির শালুন দিয়া ভাত খাইতে মোর ভালো লাগে না: শিমের তরকারী ডিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না
- উশ্যি বেবাক ধরনের মাডিতেই চাষ করা যায়: শিম সব ধরনের মাটিতেই চাষ করা যায়
- উশ্যি ভাজা মোর পছন্দের সবজি: শিম ভাজি আমার পছন্দের সবজি
- এই ১৪ ডা বছর আইজও কোন কারনে হ্যায় মোরে "তুই" কইয়া বোলায়নাই: এই ১৪ টি বছরে আজও কোন কারনে উনি আমাকে "তুই" বলে ডাকেনি
- এই অবস্থায় হ্যার কি করা দরকার?: এমন অবস্থায় তার কি করা উচিত ?
- এই কঠিন বাস্তবের লগে তোমারে মানাইয়া লইয়া চলতে হইবে: এই কঠিন বাস্তবের সাথে তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে
- এই করোনাইয় অনার্স লাস্ট ইয়ারে থাহাকালিন বিয়া হইয়া যায় মোর: এই করোনায় অনার্স ফাইনাল ইয়ারে থাকাকালীন বিয়ে হয়ে যায় আমার
- এই কলমদা নেন: এই কলম টি নিন
- এই কামডা হর: এই কাজটা করো?
- এই কাহিনি পুরাডা হুইননা মুই অবাক: এই কাহিনী পুরোটা শুনে আমি অবাক
- এই গান মোর বেমালা পছন্দ এহনও হুনি ম্যালা সুন্দর এউক্কা অনুভূতি কাম করে: এই গান আমার এত প্রিয় এখনো শুনি অনেক সুন্দর একটা অনুভুতী কাজ করে
- এই গানডা কয়বার হুনছি মুই নিজেই জানি না: এই গানটা কতবার শুনিছি আমি নিজেই জানি না
- এই গানডা মোর বেমালা ভালো লাগে: এই গানটি আমার খুব ভালো লাগে
- এই গানডা যে কয়বার হুনছি হ্যার কোনো হিসাব নাই: এই গানটা যে কতো বার যে শুনেছি তার কোনো হিসেব নেই
- এই গানডা হুইননা চোখে পানি চইলা আইছে: এ গান টা শুনে চোখে পানি চলে আসলো
- এই গানডা হুইননা মনে হইলো মুই বাংলাদেশ গোনে ঘুইরা আইছি: এই গানটা শুনে মনে হল আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম
- এই গেদুডা গেরামের বাড়ির উডানে খ্যালতেআছে: এই শিশুটি গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- এই গেদুডা পাহা কোম্বা খাইতেয়াছে: এই শিশুটি পাকা পেঁপে খাচ্ছে
- এই গেদুডা বেমালা অসুস্থ: এই শিশুটি অনেক অসুস্থ
- এই গেদুডার বেমালা ঠান্ডা লাগছে: এই শিশুটির অনেক ঠাণ্ডা লাগছে
- এই গোঙ্গা কোনো ব্যাপারে জানে না: এই বোকা কোন বিষয়ে জানে না
- এই গোঙ্গা পোলাডা দুজ্ঞাদিন ধইররা পড়াল্যাহা করতেয়াছে না: এই বকা ছেলেটি দুইদিন ধরে পড়ালেখা করছে না
- এই ছবিডা দেখলে বোঝা যায় মোগো দেশের লইজ্ঞা বেমালা কষ্ট করছে মুক্তিযোদ্ধা ভাইগুলা: এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
- এই ছবির নীল আকাশ বেমালা সুন্দর: এই ছবির নীল আকাশ অনেক সুন্দর
- এই ছবির বেবাক গান বেমালা পছন্দ আল্লেহ আর এহনো আছে: এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে
- এই ছবির বেবাক গানগুলা বেমালা সুন্দর: এই ছবির সব গানগুলো অনেক সুন্দর
- এই জন্য: এই কারনে
- এই জিনিশ খান আক্কালে অনেক গা জলুইন্না আসেল: এই জিনিষটা খুবই বিরক্তিকর ছিল
- এই ট্যাঙ্গার নাম হোনলেই জিবরায় পানি আহেনা এমন মানু খুঁইজ্জা পাওয়া কঠিন: এই তেতুলের নাম শুনলেই জিভে জল আসেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন
- এই তিন বছরের গেদুর দোষ কোম্মে?: এই তিন বছরের শিশুটির দোষ কোথায় ?
- এই থাডা পরা গরমে মোর কিস্সু ভাল্লাগেনা: এই গরমে আমার কিছু ভালো লাগে না
- এই দুনিয়ায় মা বাপ ভাই ছাড়া মোর কেউ নাই: এই দুনিয়াতে আম্মু আব্বু ভাই ছাড়া আমার কেও নাই
- এই পাঁচ মাসে পোলা হ্যার পরিবার লইয়া মাইয়ার বাড়িতে যায় না: এই পাঁচ মাসে ছেলে তার পরিবার নিয়ে মেয়ের বাসায় যায় না
- এই পিরথিবি তে মুই এক্কেরে একলা: এই পৃথিবীতে আমি বড্ড একা
- এই পিরথিবিতে পছন্দের মানুগুলা থুইয়া বাইচ্চা থাহাডা তয় অসম্ভব কিছুই না: এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়
- এই পোরথোম হ্যায় ঢাহায় আইছে: এই প্রথম সে ঢাকায় এসেছে
- এই বল মোর নাই: এই সাহস আমার নাই
- এই বাজারেই টমাটু বেইচ্চা কোটিপতি হইয়া গ্যাছে এউক্কা চাসা: এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক
- এই বাড়িউজ্ঞা মোগো: এই বাড়িটা আমাদের
- এই বাড়িটা আমাগো: এই বাড়িটা আমাদের