সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- কিতার লাগি ওকটা জানতাম ফারি নি?: কেন তা কি জানতে পারি?
- কিতার লাগি কইরায়: কেনো বলতেছেন?
- কিতার লাগি বিয়া বইয়া?: কেন বসে বসে?
- কিনিয়া আনছইন: কিনে এনেছে
- কিনিয়া দিছে: কিনে দিয়েছে
- কিন্তু আইজ পর্যন্ত আমার জামাইয়ে আমারে খোঁচা মারিয়া মাতছে না: কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী আমাকে খোঁচা মেরে কথা বলেনি
- কিন্তু আমারার তিন বছর্র বাইচ্চা তার দুষ কুন জাগাত?: কিন্তু আমাদের তিন বছরের বাচ্চা তার কোথায় দোষ?
- কিন্তু আমি বাছিয়া থাকিয়াও মরিয়া আছি: কিন্তু আমি বেঁচে থেকে মরে আছি
- কিন্তু আমিতো তুমিতাইন ওর লগে যাইতাম নায়: কিন্তু আমিতো তোমার সাথে যাবো না
- কিন্তু ইকটা কোনদিন ওউ সম্ভব নায়: কিন্তু এইটা কোনদিনও সম্ভব না
- কিন্তু কিছু মানুষ খুব বালা: কিন্তু কিছু মানুষ অনেক ভালো
- কিন্তু তুমি এখন অতউ ভালা আছো যেন আমি মানতাম ফারিয়ার না: কিন্তু তুমি এখন এতোই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না
- কিন্তু ফুড়ির পরিবার রাজি না: কিন্তু মেয়ের পরিবার রাজিনা
- কিন্তু ফুয়াটা বহুত ভালা মানুষ কুনো নেশা নাই: কিন্তু ছেলেটা অনেক ভালো মানুষ কোনো নেশা নাই
- কিন্তু ফুুয়া বাংলাদেশো আওয়ার বাদে হউ ফুড়ির লগে যুগাযুগ বন খরি দেয়: কিন্তু ছেলে বাংলাদেশে আসার পর ওই মেয়েটি সাথে যোগাযোগ বন্ধ করে দেয়
- কিন্তু বাচানি গেছে না: কিন্তু বাঁচানো যায়নি
- কিন্তু মুই নিজে দেখছি তাইন আম্মারে কতখান ভালাপাইন: কিন্তু আমি নিজেই দেখেছি ও মাকে কত ভালোবাসে
- কিন্তু সুন্দর ওইলেউ তো সবতা নায়: কিন্তু সৌন্দর্যই সবকিছু না
- কিন্তু হে খইছে যা কওয়ার ডিভোর্স লেটারো কইবো: কিন্তু সে বলেছে যা বলার ডিভোর্স লেটারে বলবে।
- কিন্তু হে ভালা ওয় না: কিন্তু সে ভালো হয়না
- কিন্তু হেরার মাঝে মিল আছিলো না: কিন্তু তাদের মধ্যে মিল ছিলো না
- কিন্তুক কিছুদিন যাওয়া ফরেও তারার মাঝে লাগালাগি শুরু অয়: কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়
- কিন্তুক ফুয়া আখতা ফুড়িরে কুনতা না জানাইয়া দেশর বাইরে গেছে গি: কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়
- কিরা: কসম
- কিলা আছইন আফনেরা?: সবাই কেমন আছেন?
- কিলা আছোইন আফনারা?: সবাই কেমন আছো?
- কিলা ওতো জোস মেকআপ করো: কিভাবে এতো জোস মেকআপ করো
- কিলা বুঝাইতাম তারে মুই কতখান ভালাপাই?: কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
- কিলা লাগে?: কেমন লাগে?
- কিলান: কেমন
- কিলান আছলাম আর কিলান অইলাম: কি ছিলাম আর কি হলাম
- কিসুতেই: কিছুতেই
- কীরা: প্রতিজ্ঞা
- কুচ্চু কিনিয়া দিতো চাইলে, কুনো জাগাত পাখানিত লইয়া যাইতে চাইলে তাইন ইতা ভালাভাবে নেইন না: কিছু কিনে দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়ে যেতে চাইলে উনি সেইটা ভালোভাবে নেন না
- কুচ্চু মনো খরইন না যেন আফনারে এখতা খতা খইতাম?: কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলব ?
- কুটুম: মেহমান
- কুটুম: আত্মীয়
- কুটুম/মেমান: মেহমান
- কুত্তা: কুকুর
- কুত্তার: কুকুরের
- কুনতা পাইতে অইলে কুনতা ছাড়া লাগবো: কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে
- কুনতা বুঝতাম ফারলাম না: কিছুই বুঝতে পারলাম না
- কুনতা মাতলে তাইন অটা অইন্যভাবে লইয়া চিল্লানি লাগাইন: কিছু বললে উনি সেইটা অন্যভাবে নিয়ে চিল্লাচিল্লি করেন
- কুনদিন যে আমার স্বপ্নটা পুরণ অইতো: কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে
- কুনো উফায় ফাইনা কিতা খরতাম: কোন উপায় পাইনা কি করব
- কুনো এখ প্রকারে আমরার মাত শুরু অইছিল: কোনো এক ভাবে আমাদের কথা শুরু হয়
- কুনো এখ রাইতে তুমি আর মুই কান্দাকান্দিত বইয়া ছান দেখমু: কোনো এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে চাঁদ দেখবো
- কুনো এখদিন ফুয়াটা ফুড়িটারে ভালা পাইবো কিবা: হয়ত কোন একদিন ছেলেটি মেয়েটাকে ভালবাসবে
- কুনো কুটুম মোর বাসাত আইলেও তারার লগে খাতির নষ্ট খরতা: কোনো আত্মীয় আমার বাসায় এলে তাদের সাথেও সম্পর্ক নষ্ট করতো
- কুনো মাত খারাফ পাইলে দয়া খরি মাফ খরি দিবা: কোন কথা খারাপ লাগলে দয়া করে মাফ করবেন