সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- কারেন্ট সমস্যার কিতা সমাধান ওই গেছে নি?: বিদ্যুৎ সমস্যার কি সমাধান হয়ে গেছে ?
- কারেন্টর অফিসর বেটা মরি গেলো নাকিতা?: বিদ্যুৎ অফিসের লোকটা কি মারা গেলো নাকি?
- কালকু: কালকে
- কালকো: কালকে
- কালা আর লাল শাড়ীত মৌসুমী আফারে সেই সুন্দরী লাগে: কালো আর লাল শাড়িতে মৌসুমী আপু কে অসম্ভব সুন্দরী লাগে
- কালা কুত্তা একগু ঘাস ওর মাঝে দিয়া চলের: কালো কুকুরটা ঘাসের মধ্যে দিয়ে ছুটছে
- কালা কুত্তা একগু ঘাস ওর মাঝে দিয়া দৌড়াইরো: একটা কালো কুকুর ঘাসের মধ্যে দৌড়াচ্ছে
- কালা কুত্তা একগু ঘাস ওর মাঝে হুতি রইছে: একটি ছোট কালো কুকুর ঘাসে মধ্যে শুয়ে আছে
- কালা রঙ আমার বাক্কা প্রিয়: কালো রঙ আমার অনেক প্রিয়
- কিগু: কে
- কিগুইম: কারা
- কিছু দিন হে ভালা থাকে: কিছু দিন সে ভালো থাকে
- কিছুদিন বাদে পারুলে নিজেউ জানাইলো, বই ওগু ফাওয়া গেছে: কিছু দিন পরে পারুল নিজেই জানাল, বইটা পাওয়া গেছে
- কিছুু কিছু বিষয়র কুনো সমাধান থাকে না: কিছু কিছু বিষয়ের কোন সমাধান থাকে না
- কিতা: কী
- কিতা অইবো তার লাগি কান্দিয়া?: কি হবে তার জন্য কেঁদে?
- কিতা আনতাম: কি আনব
- কিতা কর: কি কর
- কিতা করইন?: কি করেন?
- কিতা করছে ইকান তো আর জানিয়ার না: কী করছে, তা তো জানি না
- কিতা করবায় আমি যদি ঠিক থাকি: কি করবে আমি যদি ঠিক থাকি
- কিতা কররা আফনে ওখন?: কী করছেন আপনি এখন?
- কিতা কররায়: কী করছেন
- কিতা করার আফনে: কি করছেন আপনি
- কিতা করার আফনে ওখন?: কি করছেন আপনি এখন?
- কিতা করার ওখন?: কি করছেন এখন?
- কিতা করো: কি করো?
- কিতা করো হ্ক্কলে: কি করো সবাই
- কিতা কাজ করো ?: কি কাজ করো?
- কিতা কিতা আনতাম: কি কি আনব
- কিতা কিরতাম ফারি আমি কউকা ওখন?: কি করতে পারি বলুন এখন?
- কিতা খবর: কি খবর
- কিতা খবর তোমার: কি খবর তোমার
- কিতা খরা উছিত অলা পরিস্থিতিত: কি করা উচিত এমন পরিস্থিতিতে
- কিতা খাইতে ভালা ফাও: কি খেতে পছন্দ করো?
- কিতা খাওন ইগু: কি খাবার এসব?
- কিতা চাকরি: কি চাকরি
- কিতা চাকরি করছ নি?: কি চাকরি করছ?
- কিতা তরকারি?: কি তরকারি
- কিতা দরকার আছিল?: কি দরকার ছিল?
- কিতা দিয়া ভাত ?: কি দিয়ে ভাত
- কিতা পাইছো: কি পেয়েছেন
- কিতা বিয়া অই গেছে নি?: কি বিয়ে হয়ে গেছে?
- কিতাত: কোথায়
- কিতাত চাকরি করইন?: কোথায় চাকরি করেন?
- কিতার: কিসের
- কিতার: কেন
- কিতার: করতেছে
- কিতার লাগি অতো টেখা ধার করাইয়া ডাখতরি পড়তায় অইবো: কেন এত টাকা ধার করে ডাক্তারি পড়তে হবে
- কিতার লাগি আমারে বালা ফাও না?: কেন ভালোবাসো না আমায় ?