‘আমার আম্মা কইছইন প্রতিদিন তেতুল খাইলে আমার শরীরের রক্ত ফানি অই যাইবো’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার আম্মু বলেছে প্রতিদিন তেতুল খেলে আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর আম্মু হইয়ে ফ্রতিদিন তেতুল হাইলে আর শরীরর রক্ত ফানি অই জাইবদে
- নোয়াখালী: আর আম্মু কইসে হতিদিন তেতই খাইলে আর গায়েত্তে রক্ত হানি অই জাইব
- বরিশাল: মোর আম্মায় কইছে পেরতেকদিন ট্যাঙ্গা খাইলে মোর শরিলের রক্ত পানি হইয়া যাইবে
- ময়মনসিংহ: আমার আম্মা কইসে প্রত্যেকদিন তেতুল খাইলে আমার শরীরের রক্ত পানি হয়া যাইব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত