‘আমার আম্মু বলেছে প্রতিদিন তেতুল খেলে আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর আম্মু হইয়ে ফ্রতিদিন তেতুল হাইলে আর শরীরর রক্ত ফানি অই জাইবদে
- নোয়াখালী: আর আম্মু কইসে হতিদিন তেতই খাইলে আর গায়েত্তে রক্ত হানি অই জাইব
- সিলেট: আমার আম্মা কইছইন প্রতিদিন তেতুল খাইলে আমার শরীরের রক্ত ফানি অই যাইবো
- বরিশাল: মোর আম্মায় কইছে পেরতেকদিন ট্যাঙ্গা খাইলে মোর শরিলের রক্ত পানি হইয়া যাইবে
- ময়মনসিংহ: আমার আম্মা কইসে প্রত্যেকদিন তেতুল খাইলে আমার শরীরের রক্ত পানি হয়া যাইব