‘আব্বা আমরার বেগ সম্পত্তি বেইচ্চা আমারারে নিয়া গ্রামের বাড়িত চইলা আইসে’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
বাবা আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বাবা আরার সমস্ত সম্পত্তি বেচিয়েরে গ্রামর বাড়িত চলি আইসসে
- নোয়াখালী: বাবা আন্ডার বেজ্ঞুন সম্পত্তি বেসি আন্ডারে লই গেরামের বারি চলি আইসে
- সিলেট: আব্বুয়ে হক্কলতা বেছিয়া গ্রামোর বাড়িত লইয়া আচ্চুইন
- বরিশাল: বাপে মোগো হগল সম্পত্তি বেইচ্চা মোগো লইয়া গেরামের বাড়ি চইল্লা আইছে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত