‘আমার বাবা পুলিশও আছোইন তো মা'র লগে বিয়ার বাদে তাকি ওউ তাইনও পরকীয়াত মগ্ন আছলা’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার বাবা পুলিশে আছেন তো মায়ের সাথে বিয়ের পর থেকেই তিনি পরকীয়ায় আসক্ত ছিলেন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর বাবা ফুলিশত আছে তো মায়র ফুয়াতি বিয়ার ফর তুন ইবা পরকীয়াত আসক্ত আছিল
- নোয়াখালী: আর আব্বা হুলিশে আছেন তো মার লগে বিয়ার হর তুনই হেতে হরকিয়ায় আসক্ত আছিলেন
- বরিশাল: মোর বাফে পুলিশে আছেন তয় মায়ের লগে বিয়ার পরে গোনেই হ্যায় পরকীয়ায় আসক্ত আল্লেন
- ময়মনসিংহ: আমার আব্বা পুলিশে আসেন তো আম্মার সাথে বিয়ার পর থাইক্কাই হেয় পরকীয়ায় আসক্ত আসিলেন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত