‘আমার বাবা পুলিশে আছেন তো মায়ের সাথে বিয়ের পর থেকেই তিনি পরকীয়ায় আসক্ত ছিলেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর বাবা ফুলিশত আছে তো মায়র ফুয়াতি বিয়ার ফর তুন ইবা পরকীয়াত আসক্ত আছিল
- নোয়াখালী: আর আব্বা হুলিশে আছেন তো মার লগে বিয়ার হর তুনই হেতে হরকিয়ায় আসক্ত আছিলেন
- সিলেট: আমার বাবা পুলিশও আছোইন তো মা'র লগে বিয়ার বাদে তাকি ওউ তাইনও পরকীয়াত মগ্ন আছলা
- বরিশাল: মোর বাফে পুলিশে আছেন তয় মায়ের লগে বিয়ার পরে গোনেই হ্যায় পরকীয়ায় আসক্ত আল্লেন
- ময়মনসিংহ: আমার আব্বা পুলিশে আসেন তো আম্মার সাথে বিয়ার পর থাইক্কাই হেয় পরকীয়ায় আসক্ত আসিলেন