‘পাশের বাড়ির মাইয়াগারে ভালা লাইগছিলো হরেদি হুইনলাম হেতি ছুডির দিনেও কলেজে যায়’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
পাশের বাড়ির মেয়েটাকে ভালো লেগেছিল, পরে জানতে পারলাম মেয়েটা ছুটির দিনেও কলেজে যায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফাশর বারির মাইফোয়া ইবেরে গম লাইগ্যিল ফরে জানিলাম ইবা চুটির দিনঅত ও কলেজঅত যাই
- সিলেট: লাগা বাড়ির ফুড়িটারে ভালা লাগছিল, বাদে জানলাম তাই ছুটির দিনও কলেজো যায়
- বরিশাল: পাশের বাড়ির মাইয়াডারে ভালো লাগছেলে, পরে জানতে পারছি মাইয়াডা ছুটির দিনেও কলেজে যায়
- ময়মনসিংহ: পাশের বাড়ির ছেড়িটারে ভালা লাগছিল, পরে জানতে পারলাম ছেড়িডা ছুটির দিনেও কলেজে যায়
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত