নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- তোর মনের কথা আজ আমাকে খুলে বল: তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো
- তোর য়ারে চিনোন লাইগদ ন: তোমার আমাকে চিনতে হবে না
- তোর লগে আম্মা কতা কইতো চায়: তোমার সাথে আমার আম্মু কথা বলতে চায়
- তোর লগে কতা কই আর মেলা ভাল্লাইগছে: তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো
- তোর লগে মেলাদিন হরে দেয়া: তোমার সাথে অনেক দিন পর দেখা
- তোর লাই এতো কিছু করিও আর কোন লাভ ও নো: তোমার জন্য এত কিছু করেও কোন লাভ হলো না
- তোর হরালেয়া কইত্তে ভালা লাগে না?: তোমার পড়ালেখা করতে ভাল লাগে না?
- তোর হরালেয়া কইরতো অইবো: তোর পড়ালেখা কোরতে হবে
- তোর হরিক্ষা কবে?: তোর পরিক্ষা কবে ?
- তোরে অনেক হরালেয়া কইত্তে অইবো: তোমাকে পড়ালেখা করতে হবে
- তোরে আই ধন্যবাদ জানাইতাম চাই: তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই
- তোরে কেন্নে বুঝাইতাম তরে আই কত ভালোবাসি: তোমাকে কি করে বুঝাবো তোমাকে কতটা ভালবাসি?
- তোরে জোর করি বিয়া দেন ওইছে: তোমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছিল
- তোরে ধন্যবাদ এইক্কান ভালা এককান বইয়ের খোজ দেওনের লাই: তােকে ধন্যবাদ এমন ভালাে একটি বইয়ের খোজ দেওয়ার জন্য
- তোরে ভুলি যাইবার লাই আই ভালোবাসি নো: তোকে ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসিনি
- দইণের জেলা কক্সবাজার: দক্ষিণের জেলা কক্সবাজার
- দয়া করি তুমি তোয়ার হরিবারের হছন্দে বিয়া করি হালাও: দয়া করে তুমি তোমার পরিবারের পছন্দে বিয়ে করে ফেলো
- দয়া করি নাম পরিচয় গোপন রাখিয়েন: দয়া করে নাম পরিচয় গোপন রাখবেন
- দয়া করি হরামর্শ দেন বিয়ার হরে কি হেতির হরিবার কোনো সমস্যা কইরতে হাইরবো?: দয়া করে পরামর্শ দিন বিয়ের পরে কি তার পরিবার কোনো সমস্যা করতে পারবে?
- দয়া করি হরিচয় গোপন রাইখবেন: দয়া করে পরিচয় গোপন রাখবেন
- দরজার কাছেদি দুইজন বসি গিটার বাজার: দরজার কাছে দুইজন বসে গিটার বাজাচ্ছে
- দিন দিন আই খুব অসুস্ত অই যাইয়ের: দিন দিন আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি
- দিন দিন টমাটুর বারি গেসে: দিন দিন টমেটোর দাম বেড়ে চলছে
- দিন দিন মানসিক ভাবে অসুস্থ অই যাইতেছি: দিন দিন মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি
- দিন দিন হতাশার মইধ্যে ডুবি যাইতেছি এডার তুন মুক্তি হাইয়ুম কেন্নে?: দিন দিন হতাশার মধ্যে ডুবে যাচ্ছি এর মুক্তি পাবো কিভাবে?
- দিনের বেলাত ও বাড়ির ভিতরকান অন্ধকার অই থায়: দিনের বেলাতেও বাড়ির ভিতরটা অন্ধকার হয়ে থাকে
- দুই ঘন্টা ধরি কারোন যায়নো: দুই ঘন্টা ধরে বিদ্যুৎ যায়নি
- দুই বছর আগে নিজের হছন্দেই বিয়া কইরছিলাম: দুই বছর আগে নিজের পছন্দেই বিয়ে করেছিলাম
- দুই বেলা ডাল ভাত খাই নিজের মত একা থান অনেক ভালা: দুই বেলা ডাল ভাত খেয়ে নিজের মত একা থাকা অনেক ভালো
- দুই ভাইর ভিত্তে জাগা-জমি লই কাইজ্জা অয়: দু ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়
- দুই-টুকরা অইলো কী করি?: দু-টুকরো হলো কী করে?
- দুইজন ই হেতাগো চাকরি লই বেস্ত: দুজনেই তাদেরকে চাকরি নিয়ে ব্যস্ত
- দুইজন মিলি দূরে কোনআনে ঘুরি আইতাম হারি: দুজনে মিলে দুরে কোথাও ঘুরে আসতে পারি
- দুইজনেই দুইজনরে সন্দেহ করে: দুজনেই দুজনকে সন্দেহ করে
- দুইদিন হরে আর বিয়া ওইবো: আমার দুইদিন পরে বিয়ে হবে
- দুনিয়া তে আসলে চেহারার সুন্দর ই বেক কিছু: দুনিয়া তে আসলে চেহারার সুন্দরই সব
- দুফুরে রোদে আই কালা অই গেসি: দুপুরের রোদে আমি কালো হয়ে গেছি
- দুুইদিন ধরি আর অনেক সর্দি-জ্বর: দুইদিন ধরে আমার অনেক সর্দি-জ্বর
- দূরে কোনআনে যিয়ানে কেউ নাই: দূরে কোথাও যেখানে কেউ নেই
- দৃষ্টিভঙ্গি বদলাইলে জীবন বদলি যাইবো: দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যাবে
- দেখো কি সুন্দর মিষ্টি চান্দের মিষ্টি হাসি: দেখো ,কি সুন্দর মিষ্টি চাঁদের মিষ্টি আলো
- দেয়া করন যাইবো: দেখা করা যাবে
- দেশি মুরগি বছরে ৫০-৬০ গা ডিম দেয়: দেশীয় মুরগী বছরে ৫০-৬০টি ডিম দেয়
- দ্বিতীয় জনরে হাই নিজেরে খুব ভাগ্যবতী মনে অইতো: দ্বিতীয় জনকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো
- দ্বিতীয় বিয়াত আই কল্পনার তুন ও বেশি সুখী: দ্বিতীয় বিয়েতে আমি কল্পনার চেয়েও বেশি সুখী
- ধম ভন্দ হই আসতেছে চিৎকার করে কাদতে ইচ্ছা করে: দম বন্ধ হয়ে আসে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
- ধানখেত হার অইতেই ওকগা বড্ডা হুইর: ধানখেত পার হতেই একটা বড়ো পুকুর
- ধীরে ধীরে দুর্বল অই হইরলাম হেতের হতি: ধিরে ধিরে দুর্বল হয়ে পড়লাম তার প্রতি
- নতুনগুন অনেক কিছু শিখতাম হাইরব আশা করি: নতুনরা অনেক কিছু শিখতে পারবে আশা করি
- নদীর দুই হাসে মনোরম দৃশ্য দেই চোখ জুড়াই যায়: নদীর দুপাড়ের মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়