নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- কেন্নে করি এতো ভালা মেকআপ করো: কিভাবে এতো জোস মেকআপ করো
- কেন্নে বুঝাইতাম হেতেরে আই কতটা ভালোবাসি: কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
- কেরাসিন তৈলের দাম কাইমবার ফলে অক্টোবর এ চায়িদা বাইরছিলো: কেরোসিন তেলের দাম কমার ফলে অক্টোবরে চাহিদা কিছুটা বেড়েছিল
- কেরাসিন তৈলের দাম দিন দিন বাড়ের: কেরোসিন তেলের দিন দিন দাম বাড়ছে
- কেলাসে আইজ কোনভাবেই মন বইয়ের না: ক্লাসে আজ কিছুতেই মন বসছে না
- কেলাসের বেক মাইয়ার লগেই মিশতাম: ক্লাসের সব মেয়েদের সাথেই মিশতাম
- কোগা দিন অপেক্ষা করো: কয়েক দিন অপেক্ষা করো
- কোগা লোক হিতা দি মাপজোখ কইরতেছে: কয়েকজন লোক ফিতা নিয়ে মাপজোখ করছে
- কোগাদিন অপেক্ষা করি চাও: কয়েক দিন অপেক্ষা করে দেখো
- কোন উপায় হাইনা কি কইরতাম: কোন উপায় পাইনা কি করব
- কোন এক রাইতে তুই আর আই বসি বসি চান দেখিয়ুম: কোনো এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে সূর্য দেখবো
- কোন কতা খারাপ লাইগলে দয়া করি মাফ কইরবেন: কোন কথা খারাপ লাগলে দয়া করে মাফ করবেন
- কোন বিষয় লই আর রাগ থাইকলে আই কিছু কইলেও হেতনে চুপ করি থাই আরে বুঝায়: কোন বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বুঝায়
- কোন মাইনষের প্রতি একবার বিশ্বাস উডি গেলে অভিনয় করি বেশিদিন হিয়ানে থান যায় না: কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উঠে গেলে অভিনয় করে বেশি দিন সেখানে থাকা যায় না
- কোন সময় গায়ে আত তুলে নো: কখনো গায়ে হাত তুলে নি
- কোন সময় চিন্তা করি সাইসেন আই নো থাইকলে তোওয়ার কিয়া অইত: কখনো ভেবে দেখেছ আমি না থাকলে তোমার কি হতো?
- কোনদিন যে আর স্বপ্নগা পূরন অইব: কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে
- কোনানো যাওনের রাস্তা: কোথাও যাওয়ার রাস্তা
- কোনো এক ভাবে আঙ্গো কতা শুরু অয়: কোনো এক ভাবে আমাদের কথা শুরু হয়
- কোনো কিচ্ছু এতো সহজে আঁজি যায় না: কোন কিছুই খুব সহজে হারিয়ে যায় না
- কোনো ব্যাপারে নিশ্চিত না অই কাউরে দোষ দেওন ঠিক ন: কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়
- কোনো ভাবেই ওয়াশা হানি দেয়র না: কোনোভাবেই ওয়াসা পানি দিচ্ছে না
- কোরবানির ঈদ অইলো ইসলামিক ধর্মের ওকগা হধান উৎসব: কোরবানি ঈদ হলো ইসলামিক ধর্মের একটি প্রধান উৎসব
- ক্যাচাল থাইমলো না: ক্যাচাল থামলো না
- ক্রিকেট খেলা তোয়ার কেইকান লাগে: ক্রিকেট খেলা তোমার কেমন লাগে?
- ক্লাস নাইনে আঙ্গো হথম কতা অয় ফেসবুকে: ক্লাস নাইনে আমাদের প্রথম কথা হয় ফেসবুকে
- ক্লাসে কোন বিষয় লই কতা কইছিলেন?: ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন?
- খাইবার অনেক আগেই যদি ভাত রান্দা অই যায় তই ডাকনা হরাই এগগা তোয়াইল্লা দি ঢাকি রাক: খাওয়ার অনেক আগেই যদি ভাত রান্না শেষ হয়ে গিয়ে থাকে তবে ঢাকনা সরিয়ে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন
- খাইবের সময় বহুত বেদনা করের দাঁতে: খাওয়ার সময় খুব বেশি ব্যথা করছে দাঁতে
- খাওন দাওনের কতা কই লাভ নাই, দুঃখ হাইবা: খাওয়া-দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে
- খাওনে নুন কদ্দুর কম অইছে: খাবারে লবণ একটু কম হয়েছে
- খাওনের মইধ্যে রসুন আরেক্কানা বাড়াই দিলে খাওন বেশি স্বাদ অইলো ও: খাবারে আরেকটু রসুন দিলে বেশী মজা হতো
- খাওয়া শেষ করিয়ে টেলিভিশনের সামনে যাই বইলো: খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল
- খানাত্তে লবণ এক্কেনা বেসি অই গেসে: খাবারে লবণ একটু বেশী হয়ে গেসে
- খানাত্তে লবণ কম অইলে আরো ভালা লাইগদ: খাবারে লবণ কম হলে আরো ভালো লাগতো
- খালি মুখ দি ভালাবাসি ভালোবাসি কনের চাইতে মনের ভিতর তুন ভালাবাসা মেলা কঠিন: মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার
- খুব সুন্দর কতা কইছেন: খুব সুন্দর কথা বলেছেন
- খুবই বড্ডা লাইব্রেরি সন্দেহ নাই, ব্যবস্থাও খুব ভালা: খুবই বড়ো লাইব্রেরি সন্দেহ নেই, ব্যবস্থাও খুব ভালো
- খুলনার মানুষ হেইচ্চা সুন্দর অয় না: খুলনার মানুষ তেমন সুন্দর হয় না
- খেইলবার মাডে অইজগা মেলা মানষ: খেলার মাঠে আজকে অনেক মানুষ
- খেলাত হারজিত থাইকতেই হারে: খেলায় হারজিত থাকতেই পারে
- খেলার মাডে আমরা রোজ খেইলতে যাই: খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই
- খোডা মারার মতন কতা আর ইয়ান ই আছে যে আর বিয়া দুগা: খোঁচা মারার মতো কথা আছেই যে আমার দুই বিয়ে
- গত এক মাস আগে জামাই বউর লগে কাইজ্জা করি দেশে চলি আইছে: গত এক মাস আগে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী দেশে চলে আসে
- গত কাল না খাই রোজা আছিলাম: গত কাল না খেয়ে রোজা ছিলাম
- গতকাইল রাইতে আরে কই দিলো আই বেলে বেইমান: গতকাল রাতে আমাকে বলে দিলো আমি নাকি বেইমান
- গতকাইলগা ওকগা ছোট্ট বিষয় লই কইলেন বিয়ার হর হোলারা কিরুম বদলি যায়: গতকাল একটা ছোট বিষয় নিয়ে বলেন বিয়ের পর ছেলেরা কেমন বদলে যায়
- গনিত তোয়ার কেইক্কান লাগে: গণিত তোমার কেমন লাগে?
- গম আর ফ্রিও হল: পেয়ারা আমার প্রিয় ফল
- গরমের দিনে গোসল করন ছাড়া এগগা দিন টিকন মুশকিল: গরমের দিনে গোসল করা ছাড়া একটি দিনও টিকা মুশকিল