‘কোন মাইনষের প্রতি একবার বিশ্বাস উডি গেলে অভিনয় করি বেশিদিন হিয়ানে থান যায় না’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উঠে গেলে অভিনয় করে বেশি দিন সেখানে থাকা যায় না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: হোন মানুষের ফ্রতি এব্বার বিশ্বাস উডি গেলে গয় অবিনয় গরি বেশি তাকা নো যায়
- সিলেট: কোন মাইনষের উফ্রে একবার বিশ্বাস উঠি গেলে ওনো নাটক করিয়া আর বেশি দিন থাকা যায় না
- বরিশাল: কোন মাইনষের উপরেগোনে একবার বিশ্বাস উইঠঠা গ্যালে অভিনয় কইররা ম্যালা দিন হেইহানে থাহা যায় না
- ময়মনসিংহ: কোন মানুষের প্রতি একবার বিশ্বাস উইঠঠা গেলে অভিনয় কইরা বেশি দিন অইহানে থাকন যায় না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত