‘কোন বিষয় লই আর রাগ থাইকলে আই কিছু কইলেও হেতনে চুপ করি থাই আরে বুঝায়’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
কোন বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বুঝায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: হোন বিষয় লইয়েরে রাগ গরিলে আই কিছু হইলেউনি চুপ তাহে আরে বুঝার
- সিলেট: কুন্তা লইয়া আমার রাগ থাকলে আমি কুন্তা মাতলেও তাইন চুপ করি থাকিয়া আমারে বুঝাইন
- বরিশাল: কোন বিষয় লইয়া মোর রাগ থাকলে মুই কিছু কইলেও হ্যায় চুপ কইররা থাইক্কা মোরে বুঝায়
- ময়মনসিংহ: কোন বিষয় নিয়া আমার রাগ থাকলে আমি কিসু কইলেও হেয় চুপ কইরা থাইক্কা আমারে বুঝায়
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত