‘খালি মুখ দি ভালাবাসি ভালোবাসি কনের চাইতে মনের ভিতর তুন ভালাবাসা মেলা কঠিন’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মুকে মুকে এগাযা বালবাসি বালবাসি হওয়ারতুন বেরা আঁর মনো অয় বালবাসার মানুষ্যারে বুজিত ফারা আন বউত বর বেফার
- সিলেট: মুকুত হখল সময় ভালাপাই ভালাপাই কওয়ার থাকি মোর মনো অয় ভালাপাওয়া মানুষটারে বুঝাটা অনেখ বড় ব্যাপার
- বরিশাল: মোহে মোহে বেবাক সময় ভালোবাসি ভালবাসি কওয়ার চাইয়া মোর মনে হয় ভালোবাসার মানুডারে জানতে পারা বেমালা বড় বিষয়
- ময়মনসিংহ: মুহে মুহে বেগসময় ভালোবাসি ভালোবাসি কওয়ার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটারে বুঝতে পারা অনেক বড় ব্যাপার
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত