‘হুলে হুলে সাজাই রাইখছি আর এ মন তুমি আইলে দুইজন মিলি সাজাইয়ুম জীবন’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফুলে ফুলে সাযাই রাইক্কি আঁর এ মন তুঁতুঁই আইলে দুইযন মিলি সাজাইয়্যুম এ জিবন
- সিলেট: ফুল দিয়া সাজাইয়া রাখছি আমার অউ মন, তুমি আইলে দুইজন মিলিয়া সাজাইমু জীবন
- বরিশাল: ফুলে ফুলে সাজাইয়া রাখছি মোর এই মোন, তুমি আইলে দুইজন মিল্লা সাজামু জীবন
- ময়মনসিংহ: ফুলে ফুলে সাজায়া রাখছি আমার এই মন, তুমি আসলে দুইজন মিল্লা সাজায়াম জীবন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত