‘ফুলে ফুলে সাজাইয়া রাখছি মোর এই মোন, তুমি আইলে দুইজন মিল্লা সাজামু জীবন’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফুলে ফুলে সাযাই রাইক্কি আঁর এ মন তুঁতুঁই আইলে দুইযন মিলি সাজাইয়্যুম এ জিবন
- নোয়াখালী: হুলে হুলে সাজাই রাইখছি আর এ মন তুমি আইলে দুইজন মিলি সাজাইয়ুম জীবন
- সিলেট: ফুল দিয়া সাজাইয়া রাখছি আমার অউ মন, তুমি আইলে দুইজন মিলিয়া সাজাইমু জীবন
- ময়মনসিংহ: ফুলে ফুলে সাজায়া রাখছি আমার এই মন, তুমি আসলে দুইজন মিল্লা সাজায়াম জীবন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত