নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- ২৮ বছর ধরি আর মা কষ্ট করি গেছেন: ২৮ বছর ধরে আমার মা কষ্ট করে গেছেন
- অই মাইয়া ইয়া যেন্নেই ওক খুজি বাইর করন লাইগব: ওই মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে
- অই হোলা ইয়ার ঘটনা হুনি আন্ডা হেতেরে সাহায্য কইচ্ছি: ছেলেটির ঘটনা শুনে আমরা তাকে সাহায্য করি
- অকনা ভালা কিছুর শুরুটা এইখানেই: হোকনা ভালো কিছুর শুরুটা এভাবেই
- অগগা হোলা এক বিছনাত তুন আরোক বিছানাত লাফ দেএর: একটি ছেলে এক বিছানা থেকে অন্য বিছানায় লাফ দিচ্ছে
- অতিরিক্ত হানি হাই গাছগুন মরিযাইতো নো তো: অতিরিক্ত পানি পেয়ে গাছগুলো মরে যাবে না তো?
- অথচ আশেহাশে বেক বাড়িত হানি দি যার হুদা আংগোর বাইত দেয়র না: অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়ে দিচ্ছে শুধু আমাদের বাড়িতেই পানি দিচ্ছে না
- অন আই আর বাপের দায়িত্ব হালন কইরগুম: এখন আমি আমার বাবা দায়িত্ব পালন করব
- অন আই কত্ত বড্ডা হই গ্যেছি: এখন আমি কত বড় হয়ে গেছি
- অন আবার ইজ্ঞা মাইয়ারে বহুত ভালোবাসি: এখন আবার একটা মেয়েকে অনেক ভালবাসি
- অন আমরা কি কইরতাম?: এখন আমরা কি করবো?
- অন আর মানুষের ভিত্তে মায়া জিনিষটা নাই: এখন আর মানুষের মধ্যে মায়া বিষয়টা খুব একটা নেই
- অন আর হেতেরে ছাড় দেওন যাইতো ন: এখন তাকে আর ছাড় দেওয়া যাবে না
- অন ইয়ানের সমাধান কোনাই হাইয়ুম: এখন এটার সমাধান কোথায় পাবো
- অন কতা অইল আই হত্তি মাসে কাবিনের টেয়া দি দিমু: এখন কথা হলো আমি কাবিনের টাকা দিয়ে দিবো প্রতি মাসে মাসে
- অন ঘরে ঘরে টেলিভিশন দেন যায়: এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়
- অন তুই গান গাইতে হ্যাইত্যি ন: এখন তুমি গান গাইতে পারবে না
- অন তুমি আর কাছে মাফ চাও: এখন তুমি আমার কাছে ক্ষমা চাও
- অন নানার বাসাত ই থাই: এখন নানার বাসায়ই থাকি
- অন নিজেই আর হাইরতেছি না: এখন নিজেই আর পারছি না
- অন নিজেরেই আর বিশ্বাস কইরতে হারি না: এখন নিজেকেই আর বিশ্বাস করতে পারি না
- অন বিয়ার হর জাইনতে হাইচ্ছি আর জামাই দুগা বিয়া কইচ্ছে: এখন বিয়ের পর জানতে পারি আমার স্বামী আগে দুইটি বিয়ে করেছিল
- অন যদি তুুই গান গাস চাইলে চাইষ্যা হুনত্বে হাইর বো: এখন যদি তুমি গান গাও তবে চাষী শুনতে পাবে
- অন হইড়তে বইয়ুম: এখন পড়তে বসবো
- অন হইযনত বেককিছু ঠিকঠাক যোগাড় কইচ্ছি: এখন পর্যন্ত সবকিছু ঠিকমতো আয়োজন করছি
- অন হিগা আরে কয় হিগার লাইফ তুন চলি যাইতে: এখন সে আমাকে বলে তার লাইফ থেকে চলে যেতে
- অনেক কইছি যে এরুম আর ভুলেও অইতোনো কখনো: অনেক বলেছি যে এরকম আর ভুলেও হবেনা কখনো
- অনেক তোয়ার সংসারে দায়িত্ব হালন কইরছি: অনেক তোমার সংসারে দায়িত্ব পালন করেছি
- অনেক দিন আব্বার বাসাত আছিলাম: অনেক দিন বাবার বাসায় ছিলাম
- অনেক দূরের হথ: অনেক দূরের পথ
- অনেক মানুষই শখের লাই ছাদের অচে কইতর হালে: অনেক মানুষই শখের বশে ছাদের উপর কবুতর পালন করে
- অনেক শব্দের উচ্চারণ আলাদা অয়: অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়
- অনেক শিক্ষার্থী নতুন ভর্তি অইছে: অনেক শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে
- অনেক হরিচিত লোকজন আছেন: অনেক পরিচিত লোকজন আছেন
- অনেকগুলা নতুন বই চাই আই অবাক অই কইলাম: অনেকগুলো নতুন বই দেখে আমি অবাক হয়ে বললাম
- অনেকবার বেকে কতা কইছে বুঝাইতে চাইছে যে কি সমইস্যা কিন্তু কোনো সমাধান অয়নো: অনেকবার সবাই কথা বলেছে বোঝাতে চেয়েছে যে কি সমস্যা কিন্তু কোনো সমাধান হয়নি
- অনেকবার লালবাগ কেল্লার কতা হুইনছি: অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি
- অনেকে এটাও কয় বিয়া কইরলে বলে মানুষ গাদা অয়: অনেকে আরো বলে যে বিয়ে করলে মানুষ নাকি গাধা হয়
- অনো ভালা লাগে গান আন: এখনো ভালো লাগে গানটা
- অন্নের লগে দ্যেয়া অই আসলেই বহুত বালা লাগছে: আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো
- অন্য কোনানো বিয়া করি ভালা থাইকবা হেডা কেন্নে অয়: অন্য কোথাও বিয়ে করে ভালো থাকবা তা কীভাবে হয়
- অন্যদিকে আন্নের স্বামীও লোক হিসাবে ভালা ন: অন্যদিকে আপনার স্বামীও লোক হিসেবে ভাল না
- অন্যদিকে এতো অন্যায় করার হরও আর বাবা আর ঐ বেডি অনেক সুখে আছেন: অন্যদিকে এতো অন্যায় করার পরও আমার বাবা আর ঐ মহিলা অনেক সুখে আছেন
- অন্যের দোষ সহজেই খুঁজি হাওন যায়: অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়
- অবশ্যই আন্নে নিয়মিত নামাজ হড়ি আল্লার কাছে শান্তি চাই দোয়া কইরতে হারেন: অবশ্যই আপনি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করতে পারেন
- অর একছের ভালা লাগে না: আমার একদমই ভালো লাগে না
- অল্পবয়সী ওকগা হোলা বাইরে ফুটপাতে দৌড়াইতেছে: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- অল্ফ সময় আছিলো সে তাতেই মায়ায় হড়ি রইছি: অল্প সময় ছিলো সে তাতেই মায়ায় পরে আছি
- অসম্ভব ভালা ছবি: অসম্ভব ভাল ছবি
- অসম্ভব ভালা লেইকছে: অসম্ভব ভালো লিখেছেন