‘ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফুলে ফুলে সাযাই রাইক্কি আঁর এ মন তুঁতুঁই আইলে দুইযন মিলি সাজাইয়্যুম এ জিবন
- নোয়াখালী: হুলে হুলে সাজাই রাইখছি আর এ মন তুমি আইলে দুইজন মিলি সাজাইয়ুম জীবন
- সিলেট: ফুল দিয়া সাজাইয়া রাখছি আমার অউ মন, তুমি আইলে দুইজন মিলিয়া সাজাইমু জীবন
- বরিশাল: ফুলে ফুলে সাজাইয়া রাখছি মোর এই মোন, তুমি আইলে দুইজন মিল্লা সাজামু জীবন
- ময়মনসিংহ: ফুলে ফুলে সাজায়া রাখছি আমার এই মন, তুমি আসলে দুইজন মিল্লা সাজায়াম জীবন