ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- তুমি কিতা জামরুল খাও?: তুমি কি জামরুল খাও?
- তুমি কিতা তোমার ভুল বুঝতে পারসো ?: তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছ ?
- তুমি কিতা দেখছ?: তুমি কি দেখেছো ?
- তুমি কিতা দেখতাসো ?: তুমি কি দেখছো ?
- তুমি কিতা ফড়াশুনা করতাসো?: তুমি কি পড়াশোনা করছো?
- তুমি কিতা বাংলা গান হুনতে ফারো?: তুমি কি বাংলা গান শুনতে পারো?
- তুমি কিতা রাইতের বেলা বাইরে বের হইবা ?: তুমি কি রাতের বেলা বাহিরে বের হবে ?
- তুমি কিতা সরকারি চাকরি করতাসো?: তুমি কি সরকারি চাকরি করছো?
- তুমি কিতা সহালে উইত্থা চা খাইবা ?: তুমি কি সকালে উঠে চা খাবে ?
- তুমি কিতা হাতার জানো?: তুমি কি সাঁতার জানো?
- তুমি কুন বিষয় পড়াশুনা করসো?: তুমি কোন বিষয় পড়াশোনা করছো?
- তুমি কুনহানে চাকরি করতাসো?: তুমি কোথায় চাকরি করছো?
- তুমি কেমত আসো?: তুমি কেমন আছো?
- তুমি ক্রিকেট খেলায় জিতলা: তুমি ক্রিকেট খেলায় জিতলে
- তুমি খালি মনে রাইখখো আমারে সারাবেলা: তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা
- তুমি খেলায় জিতলা: তুমি খেলায় জিতলে
- তুমি ঘুম থাইক্কা উইঠঠা আমারে কল দিও: তুমি ঘুম থেকে উঠে আমাকে কল দিও
- তুমি ঘুম থাইক্কা তাড়াতাড়ি উইঠঠা যাও: তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাও
- তুমি চইলা যাওয়ার পরে তোমার মাইয়া কেমন যেন শান্ত হইয়া গেসে: তুমি চলে যাওয়ার পর তোমার মেয়ে কেমন যেন শান্ত হয়ে গেছে
- তুমি চইল্লা যাওনের পর আমার জীবন থাইম্মা গেসে: তুমি চলে যাওয়ার পর আমার জীবন থেমে গেছে
- তুমি চাইলে আমি চাঁদ আইন্না দিয়াম: তুমি চাইলে আমি চাঁদ এনে দিবো
- তুমি ছাড়া আমার জীবনডা অন্ধকার: তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার
- তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই: তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই
- তুমি জানো সত্যিই মেলা কঠিন বাপ হইয়া মায়ের দায়িত্ব পালন করা: তুমি জানো সত্যিই খুব কঠিন বাবা হয়ে মায়ের দায়িত্ব পালন করা
- তুমি জোর কইরা অন্যের ভাল লাগার মানুষ হইতে পারবা না: তুমি জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে পারবে না
- তুমি ঢাকার কুনহানে থাহো?: তুমি ঢাকার কোথায় থাকো?
- তুমি তোমার মাইয়ারে নিয়া ব্যস্ত সময় পার করতাসো: তুমি তোমার কন্যাকে নিয়ে ব্যস্ত সময় পার করছ
- তুমি থাক কুথায়?: তুমি থাকো কোথায়?
- তুমি দুপুরে কিতা দিয়া ভাত খাইস ?: তুমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ ?
- তুমি দেখতে সুন্দর না হইলেও আমি তোমারেই চাই: তুমি দেখতে সুন্দর না হলেও আমি তোমাকেই চাই
- তুমি নাই এই কঠিন সত্যিডা আমি আইজও বিশ্বাস করতে পারতাসি না: তুমি নেই এই কঠিন সত্যিটা আমি আজও বিশ্বাস করতে পারছি না
- তুমি বিয়া করতাসো না কেরে?: তুমি বিয়ে করছো না কেন?
- তুমি বিয়া করবা কত বছর বয়সে ?: তুমি বিয়ে করবে কতো বছর বয়সে ?
- তুমি বুঝো না কেরে ?: তুমি বুঝো না কেন ?
- তুমি বেক্কলের মতো তারে নিয়া ভাইব্বা বয়া থাকব কেরে: তুমি বোকার মতো তাকে নিয়ে ভেবে বসে থাকবে কেন
- তুমি বেশী কথা কও: তুমি বেশী কথা বলো
- তুমি ভালা আস জাইন্না খুশি হইলাম: তুমি ভালো আছ জেনে খুশি হলাম
- তুমি ভালা আসো?: তুমি ভালো আছো?
- তুমি মেলা চালাক: তুমি অনেক চালাক
- তুমি মেলা যত্নশীল: তুমি অনেক যত্নশীল
- তুমি যদি কাউরে ভালোবাসো,তবে তাকে ছাইড়া দেও: তুমি যদি কাউকে ভালোবাসো,তবে তাকে ছেড়ে দাও
- তুমি যদি চাও বৃষ্টি হইব আইজ: তুমি যদি চাও বৃষ্টি হবে আজ
- তুমি যাও এইহান থাইক্কা: তুমি যাও এখান থেকে
- তুমি যাও একলা একলা: তুমি যাও একা একা
- তুমি রানসো: তুমি রেঁধেছো
- তুমি রান্না করতে পার ?: তুমি রান্না করতে পারো ?
- তুমি হাচাই মেলা কঠিন সময় পার করছ: তুমি সত্যিই খুব কঠিন সময় পার করছ
- তুমিহীন সময়ডা নিজেরার মতো কইরা গুছায়া নেওয়ার চেষ্টা করতাসি: তুমিহীন সময়টা নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি
- তেতুল এর টক দিয়া ফুসকা খায়াম: তেতুল এর টক দিয়ে ফুসকা খাবো
- তেতুল খাইলে বুদ্ধি কইম্মা যায়: তেতুল খেলে বুদ্ধি কমে যায়