ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- তুমি আমার কাসে ধরা পড়নের পরেও পরকীয়া করনের কথা স্বীকার করতাসো না: তুমি আমার কাছে ধরা পড়ার পরেও পরকীয়া করার কথা স্বীকার করছ না
- তুমি আমার কাসে মাফ চাও: তুমি আমার কাছে ক্ষমা চাও
- তুমি আমার মনের কথা এক্কেরেই বুঝো না: তুমি আমার মনের কথা একদমই বুঝো না
- তুমি আমার লগে আর কথা কইবা না: তুমি আমার সাথে আর কথা বলবা না
- তুমি আমারে আর কত অবাক করবা: তুমি আমাকে আর কত অবাক করবা
- তুমি আমারে দয়া কইরা আর বিরক্ত কইরোনা: তুমি আমাকে দয়া করে আর বিরক্ত করো না
- তুমি আমারে দোষ দিতাসো কেরে ?: তুমি আমাকে দোষ দিচ্ছ কেন ?
- তুমি আমারে বিরক্ত কইরো না: তুমি আমাকে বিরক্ত করো না
- তুমি আর আমার নাই আমি এইডা মানতে পারতাসি না: তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না
- তুমি এইহানে থাকলে আমি খুশি: তুমি এখানে থাকলে আমি খুশি
- তুমি এক সন্ধ্যায় অফিস থাইক্কা বাসায় ফিরা দেখবা আমি আর নাই: তুমি এক সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখবে আমি আর নেই
- তুমি একজন ভালা মাইয়া মানুষ: তুমি একজন ভালো মেয়ে মানুষ
- তুমি একটা বেক্কল মাইয়া: তুমি একটা বোকা মেয়ে
- তুমি এক্কেরেই না বুইজ্ঝা বেশী কথা কও: তুমি একদমই না বুঝে বেশী কথা বলো
- তুমি এত অমনোযোগী হইলে পরিক্ষায় ভাল ফলাফল করতা না: তুমি এত অমনোযোগী হলে পরিক্ষায় ভালো ফলাফল করবে না
- তুমি এত গরিব আগে কেন কও নাই: তুমি এত গরীব আগে কেন বলোনি
- তুমি এত ঘুমাও কেরে ?: তুমি এত ঘুমায় কেন ?
- তুমি এতো কিসু বুঝো কেমনে: তুমি এতো কিছু বুঝো কিভাবে
- তুমি কইসো যেয় থাকার হেয় এমনেই থাকব: তুমি বলছো যে থাকার সে এমনিই থেকে যাবে
- তুমি কহনই পারতা না অন্য কারও ভালোবাসারে ছিনায়া নিতে: তুমি কখনই পারবে না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে
- তুমি কারো জীবনে সুখ আইন্না দিবা এই ভাইব্বা তোমার প্রেম করন উচিত: তুমি কারো জীবনে সুখ এনে দেবে এই ভেবে তোমার প্রেম করা উচিত
- তুমি কি আমারে ঘুরতে নিয়া যাইবা?: তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে?
- তুমি কি আমারে চিনো?: তুমি কি আমাকে চিনো ?
- তুমি কি আমারে ভালবাস ?: তুমি কি আমায় ভালবাসো ?
- তুমি কি এই বইডা পড়তে চাও?: তুমি কি এই বইটি পড়তে চাও ?
- তুমি কি এহন খাইতে বইবা: তুমি কি এখন খেতে বসবা ?
- তুমি কি কহনো এইহানে আইতে পারবা?: তুমি কি কখনো এখানে আসতে পারবে?
- তুমি কি খাইতে পসন্দ করো ?: তুমি কি খেতে পছন্দ করো ?
- তুমি কি চাও আমি চইল্লা যাই?: তুমি কি চাও আমি চলে যাই?
- তুমি কি বিয়াতে রাজি ?: তুমি কি বিয়েতে রাজি ?
- তুমি কি রাইতে খাইসো ?: তুমি কি রাতে খেয়েছো ?
- তুমি কিতা আমডা খাইসলা ?: তুমি কি আমটি খেয়েছিলে ?
- তুমি কিতা আমার বন্ধু হইতে চাও?: তুমি কি আমার বন্ধু হতে চাও?
- তুমি কিতা আমার লাইজ্ঞা অপেক্ষা করতে পারবা ?: তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে ?
- তুমি কিতা আমার লাইজ্ঞা একটা গান লেইক্ষা দিতে পারবা?: তুমি কি আমার জন্য একটি গান লিখে দিতে পারবে?
- তুমি কিতা আমার সাথে প্রেম করবা?: তুমি কি আমার সাথে প্রেম করবা?
- তুমি কিতা আমার সাথে যাইবা?: তুমি কি আমার সাথে যাবে?
- তুমি কিতা আমারে আগে দেখসো ?: তুমি কি আমাকে আগে দেখেছো ?
- তুমি কিতা আমারে এই কামডা কইরা দিতা ফারবা?: তুমি কি আমাকে এই কাজটি করে দিতে পারবে?
- তুমি কিতা আমারে এক গ্লাস পানি আইন্না দিতে পারবা ?: তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে ?
- তুমি কিতা আমারে একটা ছবি তুইল্লা দিতা পারবা: তুমি কি আমাকে একটি ছবি তুলে দিতে পারবে
- তুমি কিতা আমারে বেক্কল মনে কর ?: তুমি কি আমাকে বোকা মনে করো ?
- তুমি কিতা আমারে ভালোবাস না?: তুমি কি আমায় ভালোবাসো না?
- তুমি কিতা করো?: তুমি কি করো ?
- তুমি কিতা খেলতে ভালবাসো?: তুমি কি খেলতে ভালোবাসো?
- তুমি কিতা খেলাধুলায় ভালা?: তুমি কি খেলাধুলায় ভালো?
- তুমি কিতা গল্প লেহো ?: তুমি কি গল্প লেখো ?
- তুমি কিতা গেসিলা?: তুমি কি গিয়েছিলে?
- তুমি কিতা চাও?: তুমি কি চাও?
- তুমি কিতা চাকরি করসো?: তুমি কি চাকরি করছো?