ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- তাদের দুইজনের বিয়া হওয়ার কথা আসিল: তাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল
- তার কাসে বেগ দেশের টেহা আসে: তার কাছে সব দেশের টাকা আছে
- তার ফাশে থাকা পুতুলগুলা হেই ছেড়ির সাথে খেলতে আসে: তার পাশে থাকা পুতুলগুলো সেই মেয়ের সাথে খেলতে আসে
- তার বই পড়তে এক্কেরেই ভালালাগেনা: তাঁর বই পরতে একদমই ভাল লাগে না
- তার বইডা কি আমারে দিতে পারস?: তাের বইটা কি আমাকে দিতে পারিস?
- তার বাপ বিয়া করসে অইহানে বছরে একবার যাওয়া হয়: তার বাবা বিয়ে করেছে সেখানে বছরে একবার যাওয়া হয়
- তারপর আমি আবার ভুল করসিলাম: তারপর আমি আবার ভুল করছিলাম
- তারপর একের পর এক অশান্তি বাড়তে থাহে: তারপর একের পর এক অশান্তি বাড়তে থাকে
- তারপর থাইক্কাই মাইয়ার আচরনে পরিবর্তন দেহা যায়: তারপর থেকেই মেয়ের আচরনে পরিবর্তন দেখা যায়
- তারা আমারে পসন্দ করত চাইত আমাদের সম্পর্ক আবার জোড়া লাগুক: তারা আমাকে পছন্দ করত চাইত আমাদের সম্পর্ক আবার জোড়া লাগুক
- তারা আমারে মেলা অপমান করসে: তারা আমাকে অনেক অপমান করছে
- তারা কয় আমরা আমরার বউ রে কত মারি কোন দিন মুখ দিয়া কথা বাইর করে না: তারা বলে আমরা আমাদের বউ কে কত মারি কোন দিন মুখ দিয়ে কথা বের করে না
- তারা তিন ভাই আসিন কিন্তু তারার মা আসিননা: তারা তিন ভাই ছিল কিন্তু তাদের মা ছিলনা
- তারা প্রেম কইরা বিয়া হইসিল: তাদের প্রেম করে বিয়ে হয়েছিল
- তারার অনুমতির অপেক্ষা করতে হইতাসে: তাদের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে
- তারার ঘরের কামের মানুষ হিসাবে রাখতে চাইসিল: তাদের ঘরের কাজের মানুষ হিসেবে রাখতে চেয়েছিল
- তারার চাইর বছরের একটা মাইয়া আবু আসে: তাদের চার বছরের একটি মেয়ে বাচ্চা আছে
- তারার প্রত্যেকদিন একসাথে খেলা করতে পসন্দ আসিল: তাঁদের প্রতিদিন একসাথে খেলা করতে পছন্দ ছিল
- তারার সাথে আমি বেগ সময় আনন্দে ভইরা থাকি: তাদের সঙ্গে আমি সব সময় আনন্দে ভরে থাকি
- তারে আমি কয়া নিসিলাম যে আমার তোমারে বিশ্বাস করতে সময় লাগব: তাকে আমি বলে নিছিলাম যে আমার তোমাকে বিশ্বাস করতে সময় লাগবে
- তারে কাজল দিলে মেলা ভালা লাগে: তাকে কাজল দিলে অনেক ভালো লাগে
- তারে ছাড়া আমি হয়তো বাচঁতে পারতাম না: তাকে ছাড়া আমি হয়তো বাচঁতে পারবো না
- তারে দেহার মত তেমন কেউ নাই: তাকে দেখার মত তেমন কেউ নেই
- তারে নিয়া আমার অভিযোগ এর কোন জায়গা নাই: তাকে নিয়ে আমার অভিযোগ এর কোন জায়গা নেই
- তারে নিয়া আমি আমার গ্রামের বাড়ি ঘুরতে যাইতে চাই: তাকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যেতে চাই
- তারেই ভালোবাসি আমি তারে ছাড়তে চাই না: তাকেই ভালোবাসি আমি তাকে ছাড়তে চাই না
- তােমার বাসায় বিদ্যুৎ থাকতে পারে তাই এদিকে চইল্লা আইলাম: তােমার বাসায় বিদ্যুৎ থাকতে পারে তাই এদিকে চলে এলাম
- তিনি উইঠঠা খাড়াইলেন: তিনি উঠে দাঁড়ালেন
- তিনি রাইজ্ঞা গেসিলেন: তিনি রেগে গেছিলেন
- তিনি হিসাব মিলাইতে পারতাসেন না: তিনি হিসেব মেলাতে পারছেন না
- তিশার লাইজ্ঞা সিন্দুক খোলা হইলো: তিশার জন্য সিন্দুক খোলা হলো
- তুই আমার লগে থাকতে চাস ?: তুই আমার পাশে থাকতে চাস ?
- তুই আমার সাথে একটা গান গাইতে পারবি?: তুই আমার সঙ্গে একটি গান গাইতে পারবি?
- তুই এইহান থাইক্কা যা: তুই এখান থেকে যা
- তুই কি আর পড়ালেহা করতি নাহ?: তুই কি আর পড়ালেখা করবি নাহ ?
- তুই কি পড়ালেহা ছাইরা দিতে চাস?: তুই কি পড়ালেখা ছেড়ে দিতে চাস ?
- তুই যা এইহান থাইক্কা: তুই যা এখান থেকে
- তুইন আমার কাসে এইতা কিসু শিখতে চাস ?: তুই আমার কাছে এসব কিছু শিখতে চাস ?
- তুইন আমার লগে কী ছবি তুলতে ফারবি?: তুই আমার সঙ্গে কী ছবি তোলতে পারবি?
- তুইন আমার লাইজ্ঞা কী ভালোবাসতে পারবি?: তুই আমার জন্য কী ভালোবাসতে পারবি?
- তুইন আমার লাইজ্ঞা কুনো সুন্দর উফহার কিনতা পারবি?: তুই আমার জন্য কোনো সুন্দর উপহার কিনতে পারবি?
- তুইন কিতা আমার লগে বাংলায় কথা কইতে ফারবি?: তুই কি আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারবি?
- তুইন কিতা আমার লাইজ্ঞা কিসু লিখতে ফারবি?: তুই কি আমার জন্য কিছু লিখতে পারবি?
- তুইন কিতা এই ইস্কুলে ফড়তে আইতে চাস ?: তুই কি এই স্কুলে পড়তে আসতে চাস ?
- তুইন কিতা এই গানডা হুনতে ভালবাসবি?: তুই কি এই গানটি শুনতে ভালোবাসবি?
- তুইন কিতা এই বইডা পড়তে হারস?: তুই কি এই বইটি পড়তে পারিস?
- তুইন কিতা এই সিনেমা দেখতে চাস ?: তুই কি এই সিনেমা দেখতে চাস ?
- তুইন কিতা কহনো কবিতা লিখতে পারিস?: তুই কি কখনো কবিতা লিখতে পারিস?
- তুইন কিতা কহনো বাংলাদেশে ঘুরতে গেসিলি?: তুই কি কখনো বাংলাদেশে ঘুরতে গিয়েছিলি?
- তুমি অল্প কথা কও: তুমি অল্প কথা বলো