ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- এই করোনায় অনার্স ফাইনাল ইয়ারে থাকাকালীন বিয়া হয়া যায় আমার: এই করোনায় অনার্স ফাইনাল ইয়ারে থাকাকালীন বিয়ে হয়ে যায় আমার
- এই কাহিনী পুরাডা হুইন্না আমি অবাক: এই কাহিনী পুরোটা শুনে আমি অবাক
- এই গরমডাত আমার কিছু ভালা লাগে না: এই গরমে আমার কিছু ভালো লাগে না
- এই গরমে বাইরে বাইর হইতে ইচ্ছা করে না: এই গরমে বাহিরে বের হতে ইচ্ছা করে না
- এই গান আমার এত প্রিয় এহনো হুনি অনেক সুন্দর একটা অনুভুতী কাম করে: এই গান আমার এত প্রিয় এখনো শুনি অনেক সুন্দর একটা অনুভুতী কাজ করে
- এই গান গুলা নিয়া মেলা আবেগ আসে: এই গান গুলো নিয়ে অনেক আবেগ আছে
- এই গানটা কতবার হুনছি আমি নিজেই জানি না: এই গানটা কতবার শুনিছি আমি নিজেই জানি না
- এই গানটা হুইন্না মনে হইল আমি বাংলাদেশ থাইক্কা ঘুইরা আইলাম: এই গানটা শুনে মনে হল আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম
- এই গানডা আমার খুব ভালা লাগে: এই গানটি আমার খুব ভালো লাগে
- এই গানডা যে কতো বার যে হুনছি তার কোনো হিসেব নাই: এই গানটা যে কতো বার যে শুনেছি তার কোনো হিসেব নেই
- এই ছবিডা দেখলে বুঝান যায় আমরার দেশের লাইজ্ঞা কতো কষ্ট করসে মুক্তিযোদ্ধা ভাইয়েরা: এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
- এই ছবির নীল আকাশ মেলা সুন্দর: এই ছবির নীল আকাশ অনেক সুন্দর
- এই ছবির প্রত্যেকটা গান অনেক অনেক প্রিয় আসিল আর এহনো আছে: এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে
- এই ছবির বেগ গানগুলাই মেলা সুন্দর: এই ছবির সব গানগুলো অনেক সুন্দর
- এই ছোড ছেড়াডা একটা বল দিয়া খেলতাসে: এই ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- এই জিনিসটা অনেক বিরক্তিকর আছিল: এই জিনিষটা খুবই বিরক্তিকর ছিল
- এই তিন বছরের আবুডার দোষ কোনখানে ?: এই তিন বছরের শিশুটির দোষ কোথায় ?
- এই তেতুলের নাম হুনলেই জিভে জল আয়ানা এমন মানুষ খুইজ্জা পাওয়ন কঠিন: এই তেতুলের নাম শুনলেই জিভে জল আসেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন
- এই দুনিয়াতে আমি বড্ড একলা: এই পৃথিবীতে আমি বড্ড একা
- এই দুনিয়াতে আম্মা আব্বা ভাই ছাড়া আমার কেও নাই: এই দুনিয়াতে আম্মু আব্বু ভাই ছাড়া আমার কেও নাই
- এই দুনিয়াতে প্রিয় মানুষগুলোরে ছাড়া বাইচ্চা থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিসু না: এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়
- এই পাঁচ মাসে ছেড়া হের পরিবার নিয়া মাইয়ার বাসায় যায় না: এই পাঁচ মাসে ছেলে তার পরিবার নিয়ে মেয়ের বাসায় যায় না
- এই প্রথম হেয় ঢাকাত আইসে: এই প্রথম সে ঢাকায় এসেছে
- এই বাজারেই টমেটো বিক্রি কইরা কোটিপতি হয়া গেলেন এক কৃষক: এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক
- এই বাড়িটা আমরার: এই বাড়িটা আমাদের
- এই বিষয়ডা জানাজানি হইলে বেডিডার সংসার টিকতো না: এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না
- এই বিষয়ডা নিয়া আর কথা কইতে চাইতাসি না: এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না
- এই বিষয়ে কিতা করতে পারি আমি?: এই বিষয়ে কি করতে পারি আমি?
- এই বেক্কল কোন বিষয়ে জানে না: এই বোকা কোন বিষয়ে জানে না
- এই বেক্কল ছেড়াডা দুইদিন ধইরা পড়ালেহা করতাসে না: এই বকা ছেলেটি দুইদিন ধরে পড়ালেখা করছে না
- এই ভালবাসা না থাকলে মানুষের জীবনের সুখের আশা করনডাই ভুল: এই ভালোবাসা না থাকলে মানুষের জীবনের সুখের আশা করাটাই ভুল
- এই মন আইজ তোমারে দিলাম: এই মন আজ তোমায় দিলাম
- এই মাইয়া রীতিমতো আমার ভাই আর মারে কষ্ট দিতাসে: এই মেয়ে রীতিমতো আমার ভাই আর মাকে কষ্ট দিচ্ছে
- এই মাসে ছেড়া তার পরিবার নিয়া ঘুরতে যাওনের কথা: এই মাসে ছেলে তার পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা
- এই মুগ্ধতায় বিভোর থাকতাম চাই আমি আজীবন: এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন
- এই রকম মানুষরা কহনো ঠিক হয় না: এই রকম মানুষেরা কখনো ঠিক হয় না
- এই শুক্রবারে হের বিয়া হের পরিবারের পসন্দ কইরা রাখসে মাইয়া: এই শুক্রবারে তার বিয়ে তার পরিবারের পছন্দ করে রেখেছে মেয়ে
- এই সব তেল আমারে দিবা না, বিরক্ত লাগে: এই সব তেল আমাকে দিবা না, বিরক্ত লাগে
- এই সিন্দুকের ভিতরে কী আসে?: এই সিন্দুকের ভেতরে কী আছে?
- এই হেই সোনালী যুগের হেই প্রাচীন গান যেই গান হুনলে বুকটা ভইরা যায়: এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়
- এইগুলা দেইক্ষাও বেহেই না দেহার ভান করে: এইগুলো দেখেও সবাই না দেখার ভান করে
- এইটারে হের মনে হইলো দুইতালা রাস্তা: এটাকে তার মনে হলো দোতলা রাস্তা
- এইডা আমরার বাড়ি: এটা আমাদের বাড়ি
- এইডা আমরার বাড়ির উঠান: এটা আমাদের বাড়ির উঠান
- এইডা ওইডা কিন্না দিতে চাইলে কয় টাকা নষ্ট করিস না: এইটা ওইটা কিনে দিতে চাইলে বলে টাকা নষ্ট করিস না
- এইডা কি ঠিক সিদ্ধান্ত হইব আমরার লাইজ্ঞা?: এইটা কি ঠিক সিদ্ধান্ত হবে আমাদের জন্য?
- এইডা হুইন্না আব্বা রাইজ্ঞা ফোন কাইটটা দিসে: এটা শুনে আব্বু রেগে ফোন কেটে দিছে
- এইডাই আমার লগে হের শেষ কথা: এইটাই আমার সাথে তার শেষ কথা
- এইতা গান ছোটবেলা থাইক্কা হুইন্না বড় হইছি: এসব গান ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি
- এইবার কুরবানিতে লাল গরু কিনবাম: এইবার কুরবানিতে লাল গরু কিনবো